পানিতে চুন মেশালে পানি ফুটতে থাকে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
2,702 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

4 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
আমরা জানি যে সব রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে। বিক্রিয়কের মোট বন্ধন ভাঙ্গন শক্তি থেকে উৎপাদের মোট বন্ধন গঠন শক্তি কম হলে বিক্রিয়াটি তাপোৎপাদী হয়।

   CaO+H₂O ------> Ca(OH)₂ + তাপ

চুন পানিতে মেশালে তাপ উৎপন্ন হয়। কারণ চুন ও পানির মোট বন্ধন ভাঙ্গন শক্তির চেয়ে উৎপাদ এর বন্ধন গঠন শক্তি কম। বিক্রিয়কের মোট বন্ধন ভাঙ্গন শক্তি উৎপাদ গঠনে ব্যয় হওয়ার পর অতিরিক্ত শক্তি নির্গত হয়।

এ কারণে পানিতে চুন যোগ করলে তাপ উৎপন্ন হয়।
0 টি ভোট
করেছেন (12,550 পয়েন্ট)
পাথরচুনার মধ্যে আছে ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইড পানির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। পাথর থেকে কলিচুনে পরিবর্তনের সময় বেশ তাপ সৃষ্টি হয়। এটা একটা রাসায়নিক পরিবর্তনের ঘটনা। কারণ এখানে সম্পূর্ণ নতুন একটি পদার্থের (ক্যালসিয়াম হাইড্রোক্সাইড) সৃষ্টি হয়েছে। আর এর ফলেই চুন পানিতে ফেলে দিলে পানি টগবগ করে ফুটতে থাকে।
0 টি ভোট
করেছেন (4,160 পয়েন্ট)

চুন ও পানি একসাথে মেশালে এদের মাঝে বিক্রিয়া সম্পন্ন হয়। এ ধরনের বিক্রিয়া কে বলে তাপোৎপাদী বিক্রিয়া। আর আমরা জানি তাপোৎপাদী বিক্রিয়া য় তাপ উৎপন্ন হয়। উৎপন্ন তাপের ফলেই পানি ফুটে।

0 টি ভোট
করেছেন (670 পয়েন্ট)

চুন হলো CaO ক্ষার যা পানির সাথে বিক্রিয়া করে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে ফলে পানি ফুটতে থাকে।

CaO + H2O -----> Ca(OH)2 + 64 kj 

বিক্রিয়াটি একটি তাপ উৎপাদি বিক্রিয়া। এতে বিক্রিয়কের বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি উৎপাদের বন্ধন গড়ার ফলে নির্গত শক্তির তুলনায় কম। 

* CaO এর বন্ধন ভাঙতে শক্তি লাগে  -635 kj/mol

* H2O এর বন্ধন ভাঙতে শক্তি লাগে -286 kj/mol

* Ca(OH)2 এর বন্ধন গড়ায় নির্গত শক্তি -985 kj/mol

     ★ নিট শক্তি হয় [-985 - (-635-286) ] kj/mol

= -64 kj/mol

অতএব বিক্রিয়া শেষে প্রতি মোলে 64 kj তাপ পরিবেশে নির্গত হয়। যা প্রতি লিটার পানির তাপমাত্রা প্রায় 16 ° c বৃদ্ধি করে। যত বেশি চুন মেশানো হয় পানির তাপমাত্রা তত বেশি হয়। এই নির্গত শক্তির ফলে চুন মেশালে পানি ফুটতে থাকে। 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
3 টি উত্তর 2,194 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 653 বার দেখা হয়েছে
08 অক্টোবর 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন BHUBON (120 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 732 বার দেখা হয়েছে
30 অক্টোবর 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mehedy Hasan (1,310 পয়েন্ট)
+2 টি ভোট
4 টি উত্তর 12,152 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 4,403 বার দেখা হয়েছে
18 জুলাই 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন MD Nafiz Iqbal (510 পয়েন্ট)

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,890 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. vietnammakeupartist

    100 পয়েন্ট

  3. topclubcasino

    100 পয়েন্ট

  4. phdream33comph

    100 পয়েন্ট

  5. gamdomromania

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...