বৈদ্যুতিক বাল্ব-এ সোডিয়াম বা নিয়ন গ্যাসের বিষয়টা কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
947 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
ফ্লুরোসেন্ট বাল্ব, নিয়ন বাল্ব, হ্যালোজেন বাল্ব,এলইডি বাল্ব, সবই তো বৈদ্যুতিক বা ইলেকট্রিক বাল্ব, তবে আপনি সম্ভবত আগের দিনের ইনক্যানডিসেন্ট বাল্ব বা তাপ থেকে আলো দেওয়া বাল্ব সম্বন্ধে জানতে চেয়েছেন। সে হিসেবে উত্তর দেবার চেষ্টা করছি।

বাল্ব এ বৈদ্যুতিক সংযোগ দিলে ফিলামেন্ট খুব গরম হয়ে যায়, প্রচন্ড তাপ সৃষ্টি হয়, আর সেই তাপ থেকে আলো পাওয়া যায়। ফিলামেন্টে সাধারণত টাংস্টেন নামক এক ধরণের ধাতু ব্যবহার করা হয়, এটা আবাার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এর "অক্সাইড" লবণে পরিণত হয়, এই লবণ আবার বিদ্যুৎ পরিবহন করে না, এজন্য আলো কমে যেতে পারে। আবার বেশি তাপমাত্রায় টাংস্টেন পুড়েও যেতে পারে। এ ধরণের সমস্যা দূর করার জন্য বাল্বের ভেতর যেন অক্সিজেন না থাকে সেদিকে খেয়াল রাখা হয়।

বাল্বের ভেতরে যদি বায়ুশূন্য পরিবেশ রাখা হয় তাহলে বাহিরের সাথে ভেতরের চাপের মধ্যে বেশ তারতম্য হয়ে যায়, এটা মাথায় রেখে বাল্বের ভেতর এমন কোন গ্যাস রাখা হয় যা ফিলামেন্টের সাথে বিক্রিয়া করবে না উপরন্তু একে পুড়ে যাওয়া থেকে রক্ষা করবে। এজন্য নিষ্ক্রিয় গ্যাস সমূহ (হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন….ইত্যাদি) ব্যবহার করা হয়, তবে এই বাল্ব গুলোতে সাধারণত আর্গন-নাইট্রোজেনের মিশ্রণ ব্যবহার করা হয়। আর ৩০ ওয়াটের নিচের বাল্ব গুলো সাধারণত বায়ুশূন্য রাখা হয়।

 

©সোহাগ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 560 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 506 বার দেখা হয়েছে
+12 টি ভোট
4 টি উত্তর 25,625 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 636 বার দেখা হয়েছে

10,995 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,371 জন সদস্য

38 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 37 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. EricaCarl

    140 পয়েন্ট

  3. securehealth

    140 পয়েন্ট

  4. buyadd

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...