রিফ্রেশ করলে কি আসলেই কম্পিউটারের গতি বৃদ্ধি পায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
721 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
আসলে রিফ্রেশের কাজ কম্পিউটারের গতি বাড়ানো নয়। তাই রিফ্রেশ যতই করি না কেন দ্রুত হবে না। তাই চলুন তবে জেনে নেয়া যাক -

রিফ্রেশ আসলে কী কাজ করে উইন্ডোজ নিজের ফার্স্ট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) আনে ১৯৮৫ সালে উইন্ডোজ ১.০ সংস্করণে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্যই আমরা এখন মাউসে ক্লিক করে কম্পিউটারের কাজগুলো দ্রুত করতে পারি। এর আগে কমান্ড লাইনের সাহায্যে এসব কাজ করতে হতো। এখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আরো উন্নত হয়েছে। খেয়াল করবেন, আপনি যখন কোনো ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়েছেন, ডাউনলোড হওয়ার পরও সেটা ফোল্ডারে দেখাচ্ছে না।

কারণ, আপনার স্ক্রিনটা আগে থেকেই খোলা ছিল। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এখনো জানে না কোথায় আপনার ডাউনলোড দেয়া ফাইলটি জমা হয়েছে। ঠিক তখন যদি আপনি আপনার কম্পিউটারটা রিফ্রেশ দেন তবে আগে থেকে খোলা থাকা স্ক্রিনটা একবার রিফ্রেশ হবে এবং আপনার ডাউনলোড দেয়া ফাইলটি স্ক্রিনে দেখাবে। কিন্তু যদি আপনি নতুন করে ডাউনলোড ফোল্ডারে ঢুকেন তবে রিফ্রেশ দেয়ার দরকার নেই। কারণ কম্পিউটার এখন কিছু সময় পর পর অটো আপডেট ও রিফ্রেশ নেয়।

কোনো কিছু কপি কিংবা পেস্ট করার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। অতএব অযথা রিফ্রেশ দিয়ে সময় নষ্ট করার কোনো কারণ নেই। এতে কখনোই সুপারফাস্ট হবে না আপনার কম্পিউটার। তাই এই ভুল ধারণা ত্যাগ করুন।

[তথ্যসূত্র : আজকের সাত]
 

©আয়েশা আক্তার
0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

বিস্তারিত জানতে নিচের ব্লগটি পড়ুন: 

https://blog.sciencebee.com.bd/refresh-করলে-কি-আসলেই-কম্পিউটার/

0 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)
কম্পিউটার রিফ্রেশ করলে র‌্যাম বা কম্পিউটার ম্যামরি পরিষ্কার হয়না ফলে গতি বাড়ার কোন সম্ভাবনা নেই। আমরা যখন কোন ফাইল ফোল্ডার তৈরি, নাম পরিবর্তন, স্থান পরিবর্তন, মুছে ফেলা, ডেস্কটপ আইকন ঠিক ভাবে দেখতে বা আইকন ঠিকভাবে এ্যালাইনমেন্ট করতে চাই সেক্ষেত্রে রিফ্রেশ করতে হয়।

আলোচনা থেকে বুঝতেই পারছেন আপনি এতদিন যা শুনে এসেছেন যে রিফ্রেশ করলে কম্পিউটারে গতি বৃদ্ধি পায় তা আসলে ভুল। তো ডেস্কটপে বার বার রিফ্রেশ করে কোনো লাভ নেই। উল্টা আপনার পিসিতে যদি কোনো কাজ চলতে থাকে, তাহলে রিফ্রেশের ফলে ঐ কাজের গতি ঐ সময়ের জন্য কিছুটা কমে যাবে, কারন রিফ্রেশ করতেও কিছুটা শক্তি দরকার।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 830 বার দেখা হয়েছে
+5 টি ভোট
2 টি উত্তর 489 বার দেখা হয়েছে
06 ফেব্রুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Martian (93,090 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 257 বার দেখা হয়েছে

10,934 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

881,993 জন সদস্য

218 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 218 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. bbgpgapp

    120 পয়েন্ট

  3. chatendeep

    120 পয়েন্ট

  4. 75pakpkcom

    100 পয়েন্ট

  5. jalaliveonl

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...