i++ ও ++i এর মধ্যে পার্থক্য কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
6,627 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (28,340 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (28,340 পয়েন্ট)
i++ কে Postfix বলা হয়। Postfix প্রথমে বাম প্রান্ত variable এর মান অ্যাসাইন করে, তারপর operand এর মান 1 বর্ধিত করে।

++i কে Prefix বলা হয়। Prefix প্রথমে Operand এর সাথে 1 যোগ করে, তারপর ফলাফলকে বাম প্রান্তের variable দ্বারা অ্যাসাইন করে।
0 টি ভোট
করেছেন (510 পয়েন্ট)

++i কে বলা হয় প্রি-ইনক্রিমেন্ট এবং i++ কে বলা হয় পোস্ট-ইনক্রিমেন্ট। সাধারণত এই দুটি টার্, প্রোগ্রামিং ল্যাংগুয়েজেই একটু বেশি ব্যাবহার করা হয়। প্রি-ইনক্রিমেন্ট এর মানে হচ্ছে, আপনি যে ভেরিয়েবলের মান নির্ণয় করতে চাচ্ছেন তা নির্ণয়ের আগে তার মানের সাথে ১ যোগ করে নেয়া হয়। আর পোস্ট-ইনক্রিমেন্ট এর মানে হচ্ছে, ভেরিয়েবলের মান নির্ণয়ের পরে তার মান বৃদ্ধি করে দেয়া হয়। 

0 টি ভোট
করেছেন (190 পয়েন্ট)

"i++" এবং "++i" এর মধ্যে পার্থক্য হল কোডের এক্সিকিউশনের সময়।

i++" হল পোস্ট-ইনক্রিমেন্ট অপারেটর। যখন এই অপারেটরটি ব্যবহার করা হয়, তখন প্রথমে বর্তমান i এর মান ব্যবহার হয় এবং তারপরে i এর মান এক বাড়ে। এটির একটি উদাহরণ দেখা যাক:

int i = 5;
int j = i++;
// এখন i এর মান 6 এবং j এর মান 5

 

++i" হল প্রিপ্রফিক্স-ইনক্রিমেন্ট অপারেটর। যখন এই অপারেটরটি ব্যবহার করা হয়, তখন প্রথমে i এর মান এক বাড়ে এবং তারপরে ঐ বাড়ানো মান ব্যবহার হয়। এটির একটি উদাহরণ দেখা যাক:


int i = 5;
int j = ++i;
// এখন i এর মান 6 এবং j এর মান 6

 

সাধারণত, পোস্ট-ইনক্রিমেন্ট অপারেটরটি ব্যবহার করলে পূর্বের মান ব্যবহার হয় এবং প্রিপ্রফিক্স-ইনক্রিমেন্ট অপারেটরটি ব্যবহার করলে নতুন মান ব্যবহার হয়। কোন অপারেটরটি ব্যবহার করতে হবে, তা প্রোগ্রামারের কাজের, প্রোগ্রামের বিষয়বস্তু এবং কোড নির্মাণের প্রক্রিয়ার উপর নির্ভর করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 1,405 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,740 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 7,769 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 465 বার দেখা হয়েছে
28 অক্টোবর 2021 "গণিত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+8 টি ভোট
13 টি উত্তর 3,493 বার দেখা হয়েছে
12 এপ্রিল 2021 "আইকিউ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jakariya Sarker Maru (550 পয়েন্ট)

10,994 টি প্রশ্ন

18,693 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,802 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. securehealth

    140 পয়েন্ট

  3. BuyAtivan

    120 পয়েন্ট

  4. realmentalh

    120 পয়েন্ট

  5. brownrobert

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...