তোতলামি কেন হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+17 টি ভোট
1,610 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,760 পয়েন্ট)

2 উত্তর

+4 টি ভোট
করেছেন (15,760 পয়েন্ট)

তোতলামি জিনিসটাকে আমাদের সমাজে অনেকটা হাসি-তামাশার বিষয় হিসেবে দেখা হয়। এটা স্বাভাবিক কারো কাছে সাময়িক মজার জিনিস মনে হলেও, যার তোতলামির সমস্যা আছে, তার জন্য ব্যাপারটা বেশ পীড়াদায়ক।

তোতলামি বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে হয়ে থাকে। এর পেছনে শারীরিক, মানসিক, পরিবেশগত বিভিন্ন কারণ কাজ করে। অনেক সময় পরিবার থেকেও এই তোতলামি পরবর্তী বংশধরদের মধ্যে ছড়িয়ে যায়। সাধারণত মেয়েদের চেয়ে ছেলেদের তোতলামির পরিমাণ বেশি হয়। তোতলামির সমস্যা থাকা প্রতি ৫ জন ছেলের বিপরীতে মেয়ে আছে মাত্র ১ জন। আর পুরো পৃথিবীতে তোতলামির সমস্যায় ভুগছে, এমন লোকের সংখ্যা মাত্র ১%।

বয়সের সাথে তোতলামির একটা সম্পর্ক আছে। বিভিন্ন বয়সে এর কারণ ভিন্ন। চলুন এবার দেখে নেয়া যাক, বয়সের সাথে সাথে তোতলামির সমস্যাগুলো কী হতে পারে।

১. ভাষাগত জটিলতা
সাধারণত ২-৫ বছর বয়সের শিশুদের মধ্যে তোতলামির লক্ষণ দেখা যায়। তবে এটা হয়ে থাকে নতুন কথা বলা শেখার কারণে। নতুন নতুন শব্দ শেখা, এর সাথে পরিচয় হওয়া, নতুন শব্দ উচ্চারণের চেষ্টা করা- এগুলোর কারণে বাচ্চাদের তোতলামি দেখা যায়। নিজের ভাষার সাথে পরিচিত হয়ে গেলে কিংবা অভ্যস্ত হয়ে গেলে এই তোতলামি চলে যায়। এক্ষেত্রে তোতলামির সমস্যাটা স্থায়ী নয়।

২. শারীরিক ও মানসিক জটিলতা
অনেকের মধ্যে তোতলামির কারণে কথা আটকে যাওয়ার একটি ভয় কাজ করে। এই ভয়ের কারণে কথা আরো বেশি জড়িয়ে যায়। কথা আটকে যাওয়ার যে ভয় কাজ করে, তার পেছনে একটি রোগ দায়ী। একে বলে সেলিসমোফোবিয়া। এই রোগটি সম্পূর্ণ মানসিক। এই রোগের কারণে কেউ কেউ সবার সামনে কথা বলতে ভয় পায়। মনে করে, কথা বলতে চাইলেই মুখ দিয়ে কথা বের হবে না। তখন নিজেদের সবার সামনে লজ্জায় না ফেলার জন্য কথা গুটিয়ে নেয়। তবে কারো সাহায্য কিংবা অনুপ্রেরণা পেলেই এই সমস্যা কাটিয়ে উঠা সম্ভব।

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
অনেক কারণেই তোতলামি হতে পারে। এরমধ্যে জেনেটিক এবং নিউরোজেনিক কারণে তোতলামি হতে পারে। আবার কেউ হয়তো ছোটবেলায় মাথায় আঘাত পেয়েছিল, তা থেকেও কথা বলার সমস্যা দেখা দিতে পারে। কোন শিশুকে হয়ত ছোটবেলায় কথা বলার জন্য বেশি চাপ সৃষ্টি দেয়া হয়েছিল, সেক্ষেত্রেও ঐ শিশুটির মধ্যে তোতলামো ভাব আসতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 1,677 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 612 বার দেখা হয়েছে
17 ফেব্রুয়ারি 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন samir_al_mahmud (190 পয়েন্ট)
+20 টি ভোট
2 টি উত্তর 2,516 বার দেখা হয়েছে
13 জানুয়ারি 2019 জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
0 টি ভোট
0 টি উত্তর 67 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,701 টি উত্তর

4,751 টি মন্তব্য

909,682 জন সদস্য

59 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 59 জন গেস্ট অনলাইনে
  1. keirastevenson

    140 পয়েন্ট

  2. 365 stores

    120 পয়েন্ট

  3. SerpSpur

    120 পয়েন্ট

  4. keonhacaihomnayintbd

    100 পয়েন্ট

  5. baji

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...