শরীরের বিভিন্ন স্থানে কাতুকুতু উপলব্ধি হওয়ার কারণ কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
2,368 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (1,750 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (1,750 পয়েন্ট)
আমাদের ত্বকের উপরের স্তরের নাম এপিডার্মিস। কাউকে কাতুকুতু দেবার জন্য স্পর্শ করলে এপিডার্মিসের নিচে স্নায়ু বা নার্ভের প্রান্তগুলো উদ্দীপিত হয়। এরপর এ সিগন্যাল যখন মানুষের ব্রেইনের কর্টেক্স অঞ্চলে পৌঁছায় তখনই আমরা হাসি। মূলত ব্রেইনের কর্টেক্স অংশে এসবের উদ্দীপনা গৃহীত হয়। আর এখানেই যখন স্নায়ু উদ্দীপনার সিগন্যাল পৌছায় তখনই আমরা হাসি!
 
তো,এখন প্রশ্ন হচ্ছে আমরা নিজেরা  নিজেদের সুড়সুড়ি দিলে কেন আমরা কেন হাসি না?

ওয়েল, আমাদের ব্রেইনের সেরেবেলাম অংশ আছে যেটা কিনা আমাদের বডির নড়াচড়া নিয়ন্ত্রণ করে। যখন নিজেকে সুড়সুড়ি দেয়ার চেষ্টা করি তখন সেরেবেলাম আগে থেকেই ব্রেইনকে সতর্ক করে দেয়। আমাদের ব্রেন কিন্তু অপ্রয়োজনীয় তথ্যগুলোকে ফিল্টার করে ফেলে। এতে প্রয়োজনীয় তথ্যগুলো মনোযোগ দিয়ে কাজে লাগানো যায়। নিজের হাতের ছোঁয়া ব্রেন অতটা প্রয়োজনীয় মনে করে না। তাই আমাদের মন এই অনুভূতিতে সচেতন হওয়ার আগেই ব্রেন এই তথ্যকে প্রত্যাখ্যান করে দেয়। তবে, এদিক-ওদিক থেকে সুড়সুড়ি এলে সেরেবেলাম আগে থেকে বুঝতে পারে না, তাই প্রতিরোধও করতে পারে না।
করেছেন (190 পয়েন্ট)
এটা সম্বভ কারণ আমি নিজেই দূর করেছি ।
করেছেন (110 পয়েন্ট)
তাহলে আমি যদি দেখি আরেকজন আমাকে কাতুকুতু দিচ্ছে তাও কেন হাসি পাবে? আমার মস্তিষ্ক তো জানেই এখন আমার কাতুকুতু লাগবে?

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 350 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 463 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 383 বার দেখা হয়েছে
+13 টি ভোট
1 উত্তর 1,480 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,971 জন সদস্য

133 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 130 জন গেস্ট অনলাইনে
  1. v79social

    100 পয়েন্ট

  2. mega888downloadbet

    100 পয়েন্ট

  3. cacuocbongda9

    100 পয়েন্ট

  4. casualohio

    100 পয়েন্ট

  5. manclubplaycncom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...