পানি ভেজা কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
920 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

লোহা শুকনা, পানি ভেজা, এসব প্রকৃতির স্বাভাবিক ঘটনা বলে আমরা জানি। সুতরাং এর কারণ খোঁজার বিষয়টি আমরা সাধারণত ভাবি না। পানি তো ভেজা হবেই। আমি পুকুরে ডুব দিলে আমার গায়ে পানি লেগে থাকে। শরীর ভিজে যায়। পানি আর ভেজা এই শব্দ দুটি সমার্থক বলে মনে হয়। কিন্তু আসলে তা নয়।

যেমন, এক গ্লাস পানিতে মোমবাতি ডোবালে সেটি কিন্তু ভিজবে না। তার মানে পানি সব সময় সবকিছু ভেজাতে পারে না। পানির অণুগুলো যদি কোনো পদার্থের অণু দ্বারা আকৃষ্ট হয় তাহলেই তা ওই পদার্থে লেগে থাকবে, অর্থাৎ ভিজিয়ে দেবে।

গায়ের চামড়া যদি পানির অণুকে আকর্ষণ না করত, তাহলে পানিতে আমাদের শরীর ভিজত না। পানির অণুগুলো এক একটা ছোট চুম্বকের মতো, ওরা একে–অপরকে আকর্ষণ করে মিশে থাকে। পানির হাইড্রোজেন বন্ডের মাধ্যমে এই আকর্ষণ শক্তি কাজ করে। অন্য কোনো পদার্থের মধ্যে যদি এরকম হাইড্রোজেন বন্ড থাকে, তাহলে তার সঙ্গে পানি মিশে যাবে এবং ভিজিয়ে দেবে। আমাদের গায়ের চামড়ার প্রোটিন, কাঠ, কাগজ, তুলা, কাপড় ও অন্যান্য জৈব পদার্থে এ ধরনের অণু থাকে। তাই ওগুলো পানির সংস্পর্শে এলে ভিজে যায়। কিন্তু মোম বা তেলতেলে পদার্থ পানিকে আকর্ষণ করে না, তাই ওগুলোর পরিপ্রেক্ষিতে পানি ভেজা নয়, শুকনা!

[লেখক : আব্দুল কাইয়ুম, প্রথম আলো]

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
2 টি উত্তর 1,059 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 508 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,593 বার দেখা হয়েছে
+4 টি ভোট
3 টি উত্তর 1,593 বার দেখা হয়েছে
+18 টি ভোট
2 টি উত্তর 731 বার দেখা হয়েছে
10 নভেম্বর 2020 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sadia Chowdhury (17,760 পয়েন্ট)

11,024 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,100 জন সদস্য

49 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 49 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. SinghalIndustries22

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. ht368africa

    100 পয়েন্ট

  5. tg881social

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...