মায়া হরিণের কত প্রজাতি এবং কোথায় থাকে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
742 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
মায়া হরিণ বা কাকর হরিণ (ইংরেজি: Indian Muntjac or Barking Deer) হরিণ প্রজাতির অন্যতম খর্বকায় ও লাজুক সদস্য। ছোট আকারে লালচে বাদামী পিংগল রং এর ফোঁটা বিহীন এ হরিণের চলাফেরা ও জীবনধারণ খুবই চমৎকার। মায়া হরিণ ভয় পেলে বা শিকারী প্রাণী দেখতে পেলে কুকুরের মত ঘেউ ঘেউ করে বলে এদের বার্কিং ডিয়ার বলে। দক্ষিণ ও দক্ষিণ- পূর্ব এশিয়ার বিশাল অংশ জুড়ে মায়া হরিণ দেখা যায়। কাজিরাঙা জাতীয় উদ্যানে এই প্রজাতিটি একটি উল্লেখযোগ্য প্রাণী। এরা ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন,১৯৭২ দ্বারা এখানে সুরক্ষিত।

বাসস্থান

উত্তর- পূর্ব ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের ইসলামাবাদ, চীনের দক্ষিণাঞ্চল, ইন্দোনেশিয়া ও এর দ্বীপসমূহ মায়া হরিণের আবাসস্থল। এরা সাধারণত জলের আশেপাশে বসবাস করে। পুরুষ মায়া হরিণ তার নিজস্ব এলাকায় বসবাস করে যা একাধিক স্ত্রী- মায়া হরিণের এলাকাকে স্পর্শ করে।

শ্ৰেণীবিভাজন:

মায়া হরিণের ১৫টি উপ-প্ৰজাতি বিশ্বজুড়ে দেখা যায়-

M. m. annamensis, ইন্দোচীন

M. m. aureus, ভারত

M. m. bancanus, বিলিটন (Belitung) আর বাংকা দ্বীপ (Bangka Island)

M. m. curvostylis, থাইল্যান্ড

M. m. grandicornis, মিয়ানমার

M. m. malabaricus, দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কা

M. m. montanus, পার্বত্য মায়া হরিণ (Mountain Muntjac), সুমাত্ৰা

M. m. muntjak, জাভা আর দক্ষিণ সুমাত্ৰা

M. m. nainggolani, বালি আর লম্বক দ্বীপপুঞ্জ

M. m. nigripes, ভিয়েতনাম আর হাইনান দ্বীপ

M. m. peninsulae, মালয়েশিয়া

M. m. pleicharicus, দক্ষিণ বোর্নিও

M. m. robinsoni, বিনটান (Bintan)দ্বীপ আর লিংগা (Linga) দ্বীপপুঞ্জ

M. m. rubidus, উত্তর বোর্নিও

M. m. vaginalis, মিয়ানমার থেকে দক্ষিণ-পশ্চিম চীন

সূত্র: উইকিপিডিয়া
0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

মায়া হরিণের ১৫টি উপ-প্ৰজাতি বিশ্বজুড়ে দেখা যায়-

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+13 টি ভোট
2 টি উত্তর 2,146 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2020 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mobin Sikder (15,760 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 760 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+2 টি ভোট
3 টি উত্তর 1,240 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+3 টি ভোট
4 টি উত্তর 1,243 বার দেখা হয়েছে
05 মার্চ 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

908,891 জন সদস্য

151 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 150 জন গেস্ট অনলাইনে
  1. 365 stores

    120 পয়েন্ট

  2. SerpSpur

    120 পয়েন্ট

  3. Dt68boston

    100 পয়েন্ট

  4. taixiuonlineru

    100 পয়েন্ট

  5. vietshim2026

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...