জরায়ু ক্যান্সার থেকে বাচার উপায় কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
334 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (93,090 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (93,090 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

জরায়ুমুখ ক্যানসার এখনো আমাদের দেশের নারীদের ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতি পাঁচজন নারী-ক্যানসার রোগীর একজন জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত। সাধারণত ৩০ থেকে ৬০ বছর বয়সীরা এ রোগে আক্রান্ত হয়ে থাকেন, তবে ৪০-৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হন। সমাজের নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবার এবং শিক্ষা-দীক্ষায় অনগ্রসর নারীরা এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন।
সহজে এবং খুব কম খরচে আক্রান্ত হওয়ার আগে ও প্রাথমিক পর্যায়ে ক্যানসার রোগ শনাক্ত করা যায়। এতে ক্যানসার নিরাময় হওয়ার সুযোগ থাকে প্রায় শতভাগ। রোগের পর্যায় যত বাড়তে থাকে, রোগ নিরাময়ের সম্ভাবনা ততই কমতে থাকে। তবে জরায়ুমুখের ক্যানসার এমন একধরনের ক্যানসার, যা দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে শনাক্ত হলেও নিরাময় হওয়ার সম্ভাবনা থাকে ৬০ থেকে ৭৫ শতাংশ। এমনকি রোগ নিরাময়যোগ্য হলেও চিকিৎসা দিয়ে রোগীকে উপসর্গমুক্ত স্বাভাবিক জীবনে আনা যায়। কিন্তু চিকিৎসা ঠিকমতো না হলে রোগাক্রান্ত জায়গায় আবার গজিয়ে উঠে। জরায়ুসংলগ্ন অঙ্গ যেমন মূত্রথলি, পায়ুপথ, নিচের পেটে রোগ বিস্তৃত হয়। পরে অন্যান্য অঙ্গে যেমন ফুসফুস, লিভার, হাড়, লিম্ফ নোডে ছড়িয়ে যায়।
এ রোগ খুব ধীরে ধীরে সৃষ্টি হয়। জরায়ুমুখ ক্যানসার হতে দুই যুগেরও বেশি সময় লেগে যায়। প্রথম পরিবর্তন আবরণী কোষ অস্বাভাবিক হয়ে ওঠা। এর নাম ডিসপ্লেসিয়া; ক্যানসার নয়। দীর্ঘদিন জরায়ুমুখের কোষ ডিসপ্লেসিয়া থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, আবার ক্যানসারে রূপ নিতে পারে। ক্যানসার স্ক্রিনিংয়ে অংশ নিলে খুব সহজেই ডিসপ্লেসিয়া অবস্থায়, ক্যানসার পূর্বাবস্থায় (ক্যানসার ইন সিটু) এ রোগ নির্ণয় করা যায়। রোগের প্রাথমিক পর্যায়ে, এমনকি রোগ দ্বিতীয় পর্যায়ে এসে গেলেও তেমন কোনো উপসর্গ হয় না। তাই রোগ সম্পর্কে সচেতন না হলে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা কঠিন।

আরো জানতে বিস্তারিত: https://cutt.ly/rlHGvfM

©prothomalo

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 680 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 500 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 1,236 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 565 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

883,457 জন সদস্য

59 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 58 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. Cleanhanoi

    100 পয়েন্ট

  5. debetvnnet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...