স্মার্টফোনের স্বচ্ছ কভার সময়ের সাথে হলদেটে হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
1,526 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

সময়ের সঙ্গে কেবল মানুষ নয়, স্মার্টফোনের কভারও বদলায়। বিশেষ করে সিলিকনের তৈরি স্বচ্ছ কভারগুলো দেখবেন মাস কয়েক ব্যবহারের পর হলদেটে থেকে লালচে হতে শুরু করে। পেছনের কারণটা খুব একটা জটিল নয়। তবে বিজ্ঞান তো আছেই।

সিলিকন বেশ নমনীয় পলিমার। সহজে দোমড়ানো-মোচড়ানো যায়। চট করে ভাঙে না। দামেও তুলনামূলক সস্তা। হয়তো সে কারণেই সিলিকনের স্মার্টফোন কভারগুলোর দাম অন্যগুলোর চেয়ে কিছুটা কম হয়। তবে প্রশ্ন হলো, দীর্ঘ ব্যবহারে হলদেটে কেন হয়?

বেশ কিছু কারণ আছে। যেমন আলো, তাপ কিংবা বিশেষ কিছু রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলে এমনটা হতে পারে। মূল কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি, অর্থাৎ সূর্যালোকে দীর্ঘদিন ব্যবহার করলে স্বচ্ছ সিলিকন হলদেটে কিংবা লালচে হয়ে যেতে পারে। কারণ, বেশির ভাগ কভার থার্মোপ্লাস্টিক পলিইউরিথেনের (টিপিইউ) তৈরি। আর অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিডেশন বা জারণ হলে এমনটা হয়।

গুগল ঘাঁটলে আরেকটি কারণও চোখে পড়ে। মানবশরীরের ঘাম কিংবা ত্বকের তৈলাক্ততার জন্য সিলিকনে একধরনের জারণ বিক্রিয়া ঘটে বলে সিলিকনের রঙ বদলায়। আবার প্রশ্নোত্তরভিত্তিক ওয়েবসাইট কোরায় এক ব্যবহারকারী লিখেছেন, সিলিকনের কেসগুলো স্বাভাবিক অবস্থাতেই হালকা হলদেটে থাকে। তৈরির সময় এতে খানিকটা নীল রং মিশিয়ে দেওয়া হয় বলে আমাদের চোখে স্বচ্ছ ও রংহীন বলে মনে হয়। এত যুক্তির মধ্যে অবশ্য অতিবেগুনি রশ্মির প্রভাব বেশি যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে। তবে কোনোটাই বাদ দেওয়ার মতো নয়।

ক্রেডিট: প্রথম আলো

+1 টি ভোট
করেছেন (1,990 পয়েন্ট)

করেছেন (4,010 পয়েন্ট)

তাহলে সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুলে কী আগের অবস্থায় ফিরে আনা সম্ভব? 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 427 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 1,426 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 650 বার দেখা হয়েছে
+6 টি ভোট
4 টি উত্তর 1,114 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

883,246 জন সদস্য

42 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. tncutjpnet

    100 পয়েন্ট

  5. hoaphongpack

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।

Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...