রঙের মনোবিজ্ঞান কী ? কীভাবে বাড়িতে বিভিন্ন রঙের ব্যবহার, মানসিকভাবে বাড়ির অধিবাসীদের প্রভাবিত করতে সক্ষম ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,075 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

বিভিন্ন রঙের সাথে মানুষের অনুভূতি বা আচরণের যোগস্থাপন করাকে রঙের মনোবিজ্ঞান বা colour psychology বলা হয়। কিছু রং ও আমাদের মনে তারা কী প্রভাব ফেলতে পারে সেটা দেখে নেই।

লাল : সবচেয়ে লম্বা তরঙ্গদৈর্ঘ্য বা wavelength হচ্ছে এই রঙের। এই রং তাড়াতাড়ি দৃষ্টি আকর্ষণ করতে পারে, মনে উত্তেজনা সৃষ্টি করে, বেশি লাল ব্যবহার মনে চাপ সৃষ্টি করতে পারে। দৃষ্টি আকর্ষণ করে বলে লাল রং কোনও জরুরিকালীন অবস্থায় ব্যবহার করা হয়, যেমন ambulance এ লাল বাতি জ্বলে, বা কোনো বিপজ্জনক স্থান (danger zone) বোঝাতে লাল দিয়ে লেখা হয়। আমি বলব যে বাড়িতে বেশি লাল রং, বিশেষ করে বাচ্চার ঘরে লাল না দেওয়াই ভালো। দিলেও অন্য রঙের সাথে মিলিয়ে ব্যবহার করুন।

image

নীল : মেধা, বিশ্বাস, যুক্তি, দায়িত্ব ও সর্বোপরি শান্তি বোঝায় নীল। যেহেতু ওটা মনে একটা শান্তিপূর্ণ ভাব আনতে পারে, তাই বাড়িতে পাতলা নীল রং করলে ভালো হয়, দেখতেও সুন্দর লাগে।

image

হলুদ : আত্মবিশ্বাস, মানসিক বল, বন্ধুত্বের রং। হলুদ রং বাড়িতে লাগালে ভালোই হয়, তবে অত্যধিক হলুদ আমার মতে বড্ড কটকটে লাগে এবং তা মানসিক চাপ সৃষ্টি করতে পারে।

image

সবুজ : এ তো প্রকৃতির রং। তা ছাড়াও সবুজ ভারসাম্য ও সজীবতা বোঝায়। আপনি যদি প্রকৃতিপ্রেমী হোন, তাহলে ঘরে হালকা সবুজ রং দিতে পারেন।

image

গোলাপি : ওটা নাকি মেয়েদের রং? তা যাই হোক, গোলাপি ভালবাসার রং, কোমলতার রং ও যত্নের রং গোলাপি। গোলাপি অবশ্যই বাড়িতে ব্যবহার করা যায়।

image

সাদা : শুদ্ধতা, সরলতা ও পরিচ্ছন্নতা। মনে শান্তিও এনে দেবে। তবে আমি বলব যে বাড়ির দেয়ালে সাদার সাথে অন্য রং যেমন গোলাপি বা নীল দিলে সুন্দর লাগবে।

image

কালো : ওটা নিরাপত্তা ও ক্ষমতা যেমন বোঝায়, কারো কারো মতে দুঃখও বোঝায় বটে। কালো পোশাক ভাল লাগে, তবে বাড়ির দেয়ালে পুরো কালো দেবেন না। সাজানোর জন্য অল্প কালো দেওয়া যায়।

image

 

 

collected 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 435 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 338 বার দেখা হয়েছে
+7 টি ভোট
3 টি উত্তর 3,974 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 1,046 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 553 বার দেখা হয়েছে

10,982 টি প্রশ্ন

18,701 টি উত্তর

4,751 টি মন্তব্য

909,356 জন সদস্য

112 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 111 জন গেস্ট অনলাইনে
  1. keirastevenson

    140 পয়েন্ট

  2. 365 stores

    120 পয়েন্ট

  3. SerpSpur

    120 পয়েন্ট

  4. blogsbizz

    100 পয়েন্ট

  5. xoilaczzdmobi

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...