ভেজা কাপড় গায়ে শুকালে সর্দি লাগে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,560 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
ঘামে ভেজা বা বৃষ্টির পানিতে জবজবে ভেজা জামাকাপড় গায়ে বাসায় ফিরতে হয় অনেক সময়। এরপর পাখার বাতাস গায়ে পড়লেই দেহ শীতল হয়ে যায়। কিন্তু কেন? পাখার বাতাসে দেহের ঘাম বা জামাকাপড়ের পানি বাষ্পীভূত হতে থাকে। বায়ুপ্রবাহ যত বেশি থাকে, বাষ্পীভবন তত সহজ হয়। তাই পাখার বাতাস অথবা প্রাকৃতিক বাতাসে ঘামে ভেজা শরীরে শীতল লাগে। এ সময় গায়ের ঘাম বা জামাকাপড়ের পানি যত বাষ্পীভূত হতে থাকে, ততই শরীর থেকে তাপ শোষণ করতে থাকে। কারণ তরল বাষ্পীভূত করার জন্য দরকার তাপ। আর গায়ের ঘাম বা জামাকাপড়ের পানি বাষ্পীভূত হওয়ার জন্য যে তাপের দরকার হয় তা দেহ থেকে শোষিত হয়। দেহ থেকে অনবরত তাপ শোষিত হতে থাকায় শরীর শীতল অনুভূত হয়। কিন্তু এ সময় খুব বেশি পরিমাণ তাপ শরীর থেকে শোষিত হলে শরীরের তাপমাত্রা অনেক বেশি কমে যায়, যার ফলে সর্দি বা জ্বর হতে পারে। এ ছাড়া সর্দি বা জ্বর না হলেও অনেক জীবাণু আছে, যারা শীতল শরীরে আক্রমণ করতে পারে অনেক বেশি সহজে। এ জন্য ঘামে ভেজা শরীর নিয়ে বেশি সময় পাখার বাতাসে থাকা ঠিক নয়। একই সঙ্গে বৃষ্টিতে ভেজা জামাকাপড় গায়ে দিয়েও বেশিক্ষণ কাটানো উচিত নয়।

 

কালের কন্ঠ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 10,387 বার দেখা হয়েছে
+4 টি ভোট
3 টি উত্তর 1,563 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 493 বার দেখা হয়েছে

10,948 টি প্রশ্ন

18,658 টি উত্তর

4,750 টি মন্তব্য

884,965 জন সদস্য

39 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 39 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    920 পয়েন্ট

  2. Rayan Alam

    120 পয়েন্ট

  3. betjilibetph

    100 পয়েন্ট

  4. sunvision

    100 পয়েন্ট

  5. qs88spot

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি মনোবিজ্ঞান উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...