হিপনিক জার্ক কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
12,100 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

রাত প্রায় ১২ টা ৩০ মিনিট তখন। সারাদিনের খাটাখাটুনি শেষে শরীর যেন আর চলছেই না। কোনমতে তুলতুলে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম নেমে এলো শিকদার সাহেব এর চোখে। এক মিনিট, দুই মিনিট, দশ মিনিট, এভাবে প্রায় আধ ঘন্টা পর হঠাৎ মনে হলো ঘুমের মধ্যে কোনো উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছেন। পুরো শরীর ঝাঁকুনি দিয়ে ঘুমটাই ভেঙে গেলো। বাস্তব জীবনে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এমন ঘটনার সম্মুখীন হয়েছেন। কেন এমন হয়? চলুন বিস্তারিত জানা যাক।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে যাওয়াকে বলে Hypnic Jerk বা Myoclonic Jerk বা Sleep Start। হিপনিক জার্ক হচ্ছে এক ধরনের মাংসপেশির অনৈচ্ছিক টান যা সাধারণত মানুষ ঘুমানোর পর ঘটে, একে মায়োক্লোনাস বলে। এমন ঘটনা মানুষের ঘুম ও জাগরণ এর মাঝে ঘটে। হিপনিক জার্ক কেন হয় তার কোন নির্দিষ্ট কারণ জানা যায়নি। বিজ্ঞানীদের ধারণা মায়োক্লোনাস এর উৎপত্তি মস্তিষ্কে। এর সৃষ্টি মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্স বা মস্তিষ্কের যে অংশের জন্য আপনি চমকে উঠেন তা থেকে। এমনও হতে পারে যে জাগ্রত অবস্থা থেকে যখন মানুষ ঘুমন্ত অবস্থায় যায় তখন এই স্থানের নিউরোট্রান্সমিটার এর অস্থিতিশীলতার জন্য হিপনিক জার্ক ঘটে। এছাড়াও যেসব কারণে হিপনিক জার্ক হতে পারে :

১. ক্যাফেইন, নিকোটিন, চা কফি ও অন্যান্য উত্তেজক পানীয় মস্তিষ্ক ও দেহকে জাগিয়ে রাখে।মাত্রাতিরিক্ত, বিশেষ করে পড়ন্ত বিকেল ব সন্ধ্যায় এইসব পানীয় গ্রহন করলে নিদ্রাহীনতা হতে পারে। পাশাপাশি পানীয়তে থাকা রাসায়নিকের প্রভাবে হিপনিক জার্ক হতে পারে। 

২. অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ এর মধ্যে থাকলে স্বাভাবিকভাবেই ঘুমের সমস্যা হয়। এর কারণ মানসিক চাপ এর ফলে মানুষের মস্তিষ্ক সক্রিয় থাকে এবং নানা ধরনের চিন্তা মাথায় ঘুর ঘুর করে। এর ফলে ঘুমের মাঝে ঝাঁকুনি বা হিপনিক জার্ক এর মতো সমস্যা হতে পারে। 

৩. দুশ্চিন্তার মতো ব্যায়ামও মস্তিষ্ককে সক্রিয় ও সতেজ রাখে। তবে সকাল বা দিনে ব্যায়াম না করে রাতে ব্যায়াম করলে তার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যায়াম করলে হিপনিক জার্ক হতে পারে। 

৪. রাত জাগার অভ্যাস, অতিরিক্ত পরিশ্রম, রাতে ঘুমানোর আগে ফোন-ল্যাপটপ ব্যবহার, দীর্ঘ সময় নেট ব্রাউজিং, খাটাখাটুনি করে ঘুমানো, ইনসোমনিয়া বা নিদ্রাহীনতায় যারা ভুগেন তাদের হিপনিক জার্ক হওয়ার সম্ভাবনা আছে। 

তাছাড়া শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের অভাব; ঘুমের মধ্যে হাতে পায়ে ঝিঁঝিঁ; উচ্চশব্দ ইত্যাদির প্রভাবে হিপনিক জার্ক হতে পারে। সম্প্রতি বিজ্ঞানীরা ঘুমের মধ্যে ঝাঁকুনির কারণ হিসেবে ইভোলিউশন ভিত্তিক কিছু মতবাদ দিয়েছেন। এছাড়া হিপনিক জার্ক এর কারণ হিসেবে স্নায়ুবিজ্ঞানীদের কিছু থিউরিও আছে। নির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। 

হিপনিক জার্ক এর ধরণ একেক মানুষের ক্ষেত্রে একেক রকম হতে পারে। সাধারণত হিপনিক জার্ক হলে ঘুমের মাঝে পড়ে যাওয়ার অনুভূতি হয়, আলো ঝলকানি বা অদ্ভুত স্বপ্ন দেখা বা হ্যালুসিনেশন হয়, কিছু ভেঙে যাওয়ার মতো মড়মড় শব্দ শুনা যায়। ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে গেলে ভয় পাওয়ার কিছু নেই। হিপনিক জার্ক প্রতিরোধের জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনা আবশ্যক। যেমন: মেডিটেশন করা, নিজের মন মস্তিষ্ককে চিন্তামুক্ত রাখা, নিয়ম করে ঘুমানো, রাতে ব্যায়াম না করে দিনে ব্যায়াম করা, ক্যাফেইন এর মতো উত্তেজক পানীয় কম গ্রহণ করা ইত্যাদি। তবুও যদি ঝাঁকুনির সমস্যা থেকে মুক্তি না মেলে তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক।

লিখেছেন: নিশাত তাসনিম (সায়েন্স বী)

এ সম্পর্কিত কোন প্রশ্ন খুঁজে পাওয়া গেল না

10,992 টি প্রশ্ন

18,692 টি উত্তর

4,750 টি মন্তব্য

890,867 জন সদস্য

28 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. BuyAtivan

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. Tanzem Monir Ahmed

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...