পরিপাকে দাঁতের ভূমিকা কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,707 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

পরিপাকে দাঁতের ভূমিকাঃ

মানুষের মুখবিবরের উর্ধ্ব ও নিম্ন চোয়ালে অবস্থিত দাঁতসমূহ খাদ্য চর্বণে উল্লেখযােগ্য ভূমিকা রাখে।

প্রাপ্তবয়স্ক অবস্থায় মানুষের প্রত্যেক চোয়ালের দন্তকোটরে ১৬টি করে মােট ৩২টি দাত থাকে। প্রতি চোয়ালের সামনে ৪ টি কর্তন (Incisor), এগুলাের দু'পাশে ১ টি করে ছেদন (Canine), ছেদনের পাশে ২ টি করে অগ্রপেষণ (Premolar) এবং চোয়ালের দুপ্রান্তে রয়েছে ৩ টি করে পেষণ (Molar) দাঁত।

কর্তন দাঁত খাদ্য কাঁটা ও ছেঁড়া, ছেদন দাঁত খাদ্য ছেঁড়া, অগ্রপেষণ ও পেষণ দাঁত খাদ্য চর্বণ ও পেষণে সাহায্য করে। এভাবে দ্রুত খাদ্যবস্তুকে লালারসের সাথে মিশ্রণে সহায়তা করে এবং পরিপাক সহজতর করে।

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
দন্ত দ্বারা খাদ্য চূর্ন এবং শর্করা পরিপাকের পর, খাদ্য দ্রব্য ছোট, গোলাকার বলের আকারে থাকবে যাকে বোলাস বলা হয়। এটি তারপর গ্রাসনালি দ্বারা পাকস্থলিতে পৌচ্ছায় পেরেস্টোলেসিসের দ্বারা। ... এটি খাদ্য কণাকে আরও পুষ্টিকর উৎসোচকের সাথে মিশ্রিত হতে সাহায্য করে।
0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
শর্করা খাদ্য মুখগহ্বরে দাঁতের সাহায্যে কর্তিত ও চর্বিত হয় এবং লালধগ্রন্থি থেকে নিঃসৃত মিউসিনের সাহায্যে খাদ্য নরম ও পিচ্ছিল হয়। লালারসে উপস্থিত শর্করা পরিপাককারী উৎসেচকগুলি হল - স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন মল্টেজ লাইসোজাইন টায়ালিন টায়ালিন সিদ্ধ অদ্রবণীয় শ্বেতসার জাতীয় খাদ্যের উপর কাজ করে। সিদ্ধ শ্বেতসার টায়ালিনের সাহায্যে প্রথমে দ্রবনীয় শ্বেতসারে পরিণত হয় এবং তারপর এরিথ্রোডেক্সট্রিন ও মল্টোজে বিশ্লিষ্ট হয়। এরিথ্রোডেক্সট্রিন টায়ালিনের সহায়তায় পুনরায় বিশ্লিষ্ট হয়ে প্রথমে অ্যাক্সোডেক্সট্রিন ও মল্টোজ এবং তারপর উৎপন্ন অ্যাক্রোডেক্সট্রিন মল্টোজ, আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ ও α সীমিত ডেক্সট্রিনে পরিণত করে। এটি জটিল শর্করাকে ভেঙ্গে মল্টোজ এ পরিনত করে। মল্টেজ লালারসস্থিত অল্প পরিমাণ মল্টেজ মল্টোজকে ভেঙে দুই অণু গ্লুকোজে পরিণত করে। লাইসোজাইম লালারসে উপস্থিত লাইসোজাইম নামক জীবাণুনাশক উৎসেচকটি বিভিন্ন জীবাণুকে বিনষ্ট করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 1,391 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 941 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,519 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,527 বার দেখা হয়েছে
+1 টি ভোট
4 টি উত্তর 4,508 বার দেখা হয়েছে

10,986 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,956 জন সদস্য

181 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 181 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. 999mzcommx

    100 পয়েন্ট

  3. ok33betcom1

    100 পয়েন্ট

  4. MotionCtrlAI26

    100 পয়েন্ট

  5. 78jorg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...