গাছের মূল মাটির নিচে আর কান্ড উপরে যায় কেন? মুল কেন উপরে যায় না আর কান্ডই বা কেন নিচে যায় না?? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+20 টি ভোট
1,355 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (32,140 পয়েন্ট)
Asked by: Neil Ayna

2 উত্তর

+4 টি ভোট
করেছেন (32,140 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
প্রথমত, নামকরণত কারণে মাটির অভ্যন্তরীণ অংশ হচ্ছে মূল, যার মাধ্যমে উদ্ভিদ খনিজ লবণ, পানি গ্রহন করে থাকে।
আমরা জানি, যেকোনো উদ্ভিদের জীব সঞ্চালনের জন্য ১৬টি উপাদান প্রয়োজন।
উদ্ভিদ পুষ্টি বিজ্ঞানী ডি.আই. আরনন এর মতে, এই ১৬টি উপাদানকে গাছের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান বলা হয়। এগুলো হলো- কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন ( N ), ফসফরাস (P), পটাসিয়াম (K), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg), সালফার (S), লৌহ (Fe), ম্যাঙ্গানিজ (Mn), জিংক (Zn), কপার (Cu), ক্লোরিন (Fl), বোরন (B), ও মলিবডেনাম (Mo)।

এর মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন উদ্ভিদ সরাসরি বাতাস থেকে গ্রহণ করলেও অন্যান্য উপাদানসমূহ মূলের মাধ্যমে মাটি থেকে গ্রহণ করে। সেজন্য মাটির সাথে মূলের প্রত্যক্ষ সংস্পর্শ থাকা প্রয়োজন। মূলত এই কারণে মূল মাটির অভ্যন্তরে থাকে।

অন্যদিকে, কান্ডের কাজ হচ্ছে উদ্ভিদের কাঠামো গঠন, দৃঢ়তা প্রদান ও বিভিন্ন প্রকার পৃষ্টি উপাদান মূল হতে সংগ্রহ করে উদ্ভিদের অভ্যন্তরে পৌঁছে দেওয়া। যেহেতু উদ্ভিদের বাহ্যিক কাঠামো মাটির উপরে থাকে এবং মূল হতে পুষ্টি উপাদান সংগ্রহ করে বিধায় কান্ড মাটির উপরে অবস্থান করে।
0 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
উদ্ভিদের ভ্রুণমুকুল আবরণীর শীর্ষে অক্সিন নামক ফাইটোহরমোন থাকে। এটি উদ্ভিদের আলোকমুখী বৃদ্ধির জন্য দায়ী। যেহেতু মাটির নিচে আলো নেই; উপরে আলো থাকে। তাই উদ্ভিদের শীর্ষভাগ উপরের দিকে বৃদ্ধি পায়।

এই অক্সিন আবিষ্কার করেছিলেন চার্লস ডারউইন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 115 বার দেখা হয়েছে
+12 টি ভোট
1 উত্তর 329 বার দেখা হয়েছে
31 ডিসেম্বর 2020 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Soaibur Rahman (65,620 পয়েন্ট)
+10 টি ভোট
3 টি উত্তর 1,823 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 633 বার দেখা হয়েছে

10,975 টি প্রশ্ন

18,684 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,404 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2360 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. buyadd

    120 পয়েন্ট

  5. misbah09

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...