কারা রক্ত ​​দান করতে পারে না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+11 টি ভোট
1,135 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (34,670 পয়েন্ট)

5 উত্তর

+5 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
রক্ত দিতে হলে সাধারণত ৫০ কেজি ওজন হতে হবে। ১৮ বছরের ওপরের মানুষ যাঁরা নিজের স্বাক্ষর দিতে পারেন, তাঁরা দিতে পারবেন। যারা শিশু, তারা রক্ত দিতে পারবে না।

১) যাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ (পুরুষদের ক্ষেত্রে ১২ গ্রাম/ডে.লি. নারীদের ১১ গ্রাম ডে.লি.), রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক না তাদের রক্ত দেওয়া উচিত নয়।

২) শ্বাস-প্রশ্বাসজনিত রোগ অ্যাজমা, হাঁপানি যাদের রয়েছে তারা রক্ত দিতে পারবে না।

৩) রক্তবাহিত জটিল রোগ, যেমন ম্যালেরিয়া, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটিস, এইডস, চর্মরোগ, হৃদরোগ, ডায়াবেটিস, টাইফয়েড ও বাতজ্বর থাকলে রক্তদান করা যায় না।

৪) যাদের চর্মরোগ রয়েছে তারা দিতে পারবে না।

৫) নারীদের মধ্যে যারা গর্ভবতী এবং যাদের ঋতুস্রাব চলছে।

৬) সন্তান জন্মদানের পরবর্তী এক বছর পর্যন্ত।

৭) যারা কোনো বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করছেন। যেমন- অ্যান্টিবায়োটিক, কেমোথেরাপি,  হরমোনথেরাপি ইত্যাদি।

৮) যাদের ছয় মাসের মধ্যে বড় কোনো অপারেশন বা বড় কোনো দুর্ঘটনা হয়েছে।

৯)যারা মাদক গ্রহণ করে তারা রক্ত দিতে পারবে না।

১০)ট্যাটু আঁকা যাদের শরীরে তারাও রক্ত দিতে পারবে না।

 ১১)বয়স্করাও রক্তদান করতে পারে না।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
কারা রক্ত দিতে পারবেন

১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তি রক্ত দিতে পারবেন। যাদের ওজন ৫০ কেজি বা তার বেশি (কখনো সর্বনিম্ন ওজন ৪৫ কেজিও ধরা হয়)। কোনো ব্যক্তি একবার রক্ত দেওয়ার ৪ মাস পর আবার রক্ত দিতে পারবেন।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
কারা রক্ত দেবেন না

রক্তবাহিত রোগ যেমন, হেপাটাইটিস বি বা সি, জন্ডিস, এইডস, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি থাকলে রক্ত দেওয়া যাবে না। তা ছাড়া টাইফয়েড, ডায়াবেটিস, চর্মরোগ, বাতজ্বর, হৃদ্‌রোগ থাকলেও রক্ত দেওয়া উচিত নয়।
0 টি ভোট
করেছেন (1,590 পয়েন্ট)
কারা রক্ত দান করতে পারবে না
১)দীর্ঘমেয়াদী রোগ যেমন ক্যান্সার, ডায়বেটিস, এইডসে আক্রান্ত রোগী
২)রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক না থাকলে
৩)হিমোগ্লোবিন পরিমাণ (পুরুষদের সর্বনিম্ন ১২ গ্রাম/ডে.লি. ও নারীদের সর্বনিম্ন ১১ গ্রাম/ডে.লি.) না থাকলে
৪)সন্তান জন্মদানের পরবর্তী এক বছর
৫) চর্মরোগে আক্রান্ত ব্যক্তি
৬)শ্বাস-প্রশ্বাস জনিত রোগ যেমন হাঁপানি, এ্যাজমা আক্রান্ত ব্যক্তি
৭)পূর্ববর্তী ৬ মাসের মধ্যে এন্টিবায়োটিক ইঞ্জেকশন গ্রহণ করলে
৮)শরীরে ট্যাঁটু আঁকা থাকলে
৯)মাদক দ্রব্য গ্রহণ করলে
১০) কেমোথেরাপি গ্রহণ কালীন
0 টি ভোট
করেছেন (10,050 পয়েন্ট)
সাধারণভাবে কম বয়সী,কম ওজন,অসুস্থ মানুষ রক্ত দান করতে পারবে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
4 টি উত্তর 572 বার দেখা হয়েছে
28 ডিসেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 371 বার দেখা হয়েছে
+10 টি ভোট
4 টি উত্তর 9,767 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 311 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 488 বার দেখা হয়েছে

11,027 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,527 জন সদস্য

28 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    160 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. Taixiufyi

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...