ডিমেনশিয়া প্রাথমিক লক্ষণগুলি কী কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+12 টি ভোট
312 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (34,670 পয়েন্ট)

1 উত্তর

+4 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
*ডিমেনশিয়া রোগের লক্ষনঃ

  *স্মৃতিশক্তি হারিয়ে ফেলাঃ স্মৃতিশক্তি কমতে থাকা, বিশেষ করে সল্পমেয়াদি স্মৃতিশক্তি কমতে থাকা এ রোগের প্রধান লক্ষন।মনভোলা মানুষ কোনো কথা ভুলে গেলেও অন্তত কিছু ঘটনা বা ঘটনা সংশ্লিষ্ট বিষয় মনে রাখে।অথচ একজন ডিমেনশিয়ার রোগী তার পরিচিত ব্যাক্তির সব তথ্য পরিচয় বেমালুম ভুলে যায়।

*জানা কাজ নিয়ে বিভ্রান্তিঃ  ডিমেনশিয়ায় আক্রান্ত প্রায় ব্যক্তি ই দৈনন্দিন কাজে ক্লান্তি বোধ করেন।এমন ও হতে পারে একজন ডিমেনশিয়া রোগী কীভাবে জামাকাপড় পরবেন,কীভাবে রান্না করবেন তাও ভুলে যেতে পারেন।

*ভাষাগত সমস্যাঃ কিছুসময় ঠিকঠাক শব্দ মনে পড়ে না, এটা স্বাভাবিক ই ধরে নেয়া হয়।কিন্তু ডিমেনশিয়া রোগী অতি সাধারণ কথাও মনে করতে পারেন না। আবার এমন সব কথা বলেন যা বোধগম্য না।

*সময় ও স্থান বিষয়ক বিভ্রান্তিঃ  সাধারণ মানুষ ও অনেক সময় দিন ও বার গুলিয়ে ফেলেন,তবে এটি কিছু সময়ের  জন্য হলে এটাকে স্বাভাবিক ই ধরা যায়।তবে ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রে দেখা যায়,দীর্ঘদিন যে বাড়িতে ছিলেন তার ঠিকানা ভুলে যান।এমনকি ডিমেনশিয়া রোগী এখন দিন কি রাত সে বিষয় সম্পর্কেও সন্দিহান থাকে।

*বিচার বিবেচনার অভাবঃ ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ অনুপযোগী পোশাক পরে বের হতে পারেন। যেমন গরমের দিন কয়েক স্তরের মোটা কাপড় বা শীতের দিনে পাতলা একটা গেঞ্জি গায় দিয়ে বাইরে বের হয়ে গেলেন।

  *স্থান নির্বাচন এ অস্বাভাবিকতাঃ ডিমেনশিয়া রোগী কোথায় কী রাখবেন তা নিয়ে সন্দিহান হয়ে পড়েন। যেমনঃআক্রান্ত ব্যক্তি তার জিনিসপত্র রাখেন একেবারে বেঠিক স্থানে ইস্ত্রি রাখেন ফ্রিজে, হাতঘড়ি রাখেন চিনির পাত্রে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+18 টি ভোট
2 টি উত্তর 862 বার দেখা হয়েছে
22 সেপ্টেম্বর 2020 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন HABA Audrita Roy (105,570 পয়েন্ট)
+19 টি ভোট
2 টি উত্তর 265 বার দেখা হয়েছে
22 সেপ্টেম্বর 2020 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন HABA Audrita Roy (105,570 পয়েন্ট)
+19 টি ভোট
2 টি উত্তর 337 বার দেখা হয়েছে
21 সেপ্টেম্বর 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন HABA Audrita Roy (105,570 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 390 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 926 বার দেখা হয়েছে

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,175 জন সদস্য

97 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 97 জন গেস্ট অনলাইনে
  1. tg88international

    100 পয়েন্ট

  2. 8xbetduonglink1

    100 পয়েন্ট

  3. bhaggo88net

    100 পয়েন্ট

  4. aaajl88ph

    100 পয়েন্ট

  5. cazeusitcasino

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...