মেয়েদের মুখে অতিরিক্ত লোম উঠে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
1,862 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

মেয়েদের মুখে অতিরিক্ত লোম উঠার এই বিষয়টি "হারসূটিজম" (Hirsutism) নামে পরিচিত। এটি এমন এক অবস্থা যেক্ষেত্রে মেয়েদের মুখে পুরুষদের মত লোম/দাড়ি উঠে এবং সেই স্থান কালো দেখায়। অতিরিক্ত এই লোম গজানোর অন্যতম কারন হলো পুরুষ হরমোন টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন। যেসব মেয়েদের দেহে উক্ত হরমোনগুলোর উপস্থিতি বেশি তাদের ক্ষেত্রে এমন দেখা যায়। হারসূটিজম এর প্রভাবে বিভিন্ন সমস্যা দেখা যায় যেমনঃ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, কুশিং সিন্ড্রোম, কনজেনিটাল এড্রেনাল হাইপারপ্লেসিয়া, টিউমার সহ আরও অনেক রোগ। হারসূটিজম এর প্রভাব বংশগত ভাবেও হয়ে থাকে। এছাড়া যাদের মেদ বেশি তাদের দেহে বেশি বেশি অ্যান্ড্রোজেন উৎপাদন হয় তাই তাদের মুখেও বেশি লোম দেখা যাতে পারে।<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_210103_141124_885.sdoc-->

 

Source: https://www.mayoclinic.org/diseases-conditions/hirsutism/symptoms-causes/syc-20354935#:~:text=Hirsutism%20(HUR-soot-iz,(androgens)%2C%20primarily%20testosterone.

3 উত্তর

+3 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
হরমোনের ভারসাম্যহীনতাই মূলত এর জন্য দায়ী। প্রত্যেক নারী ও পুরুষের শরীরে টেসটোসটেরন( Testosteron) নামক এক ধরনের হরমোন রয়েছে। এই টেসটোসটেরন হরমোনকে পুরুষ হরমোন নামে অভিহিত করা হয়। পুরুষের পাশাপাশি মেয়েদের শরীরেও এই টেসটোসটেরন হরমোন সামান্য পরিমাণ থাকে। কিন্তু মেয়েদের শরীরে এই হরমোনের পরিমাণ বেশি থাকলে অথবা হরমোনের পরিমাণ বেড়ে গেলে মেয়েদের শরীরেও পুরুষের মত অধিক লোম গজাতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়  এই শারীরিক সমস্যাটিকে হারসুটিজম (Hirsutism) বলা হয়।

আরও কারণগুলোর মধ্যে রয়েছে হেয়ার ফলিকলের এন্ড্রোজেন-এর প্রতি সেনসিটিভিটি অন্যতম কারণ। এছাড়া ইনসুলিন রেজিসটেন্স (Insulin resistance) এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ( Polycystic Ovarian Syndrome)-এর কারণেও হতে পারে। মানুষের শরীরে অনেক গ্রন্থি থাকলেও এর জন্য মূলত দুটি গ্রন্থিকেই দায়ী করা হয়। তার একটি হলো অ্যাডরেনাল গ্রন্থি, যা কিডনির উপরিভাগে অবস্থিত। আর একটি হলো নারীর দেহের ডিম্বাশয় বা ওভারি। এই দুটি গ্রন্থির কোনো রোগের কারণেই সাধারণত এ রকম অতিরিক্ত লোম গজিয়ে থাকে। অ্যাডরেনাল গ্রন্থি এবং ওভারির টিউমার অথবা ক্যান্সার হলে বা অ্যাডরেনাল হাইপারপ্লাসিয়া হলেও অবাঞ্চিত লোম হতে পারে।

যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়া হয়, সেক্ষেত্রে ও হারসুটিজম হতে পারে।

অনেক সময় জেনেটিক কারণেও হারসুটিজম হতে পারে।
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
মেয়েদের মুখে অতিরিক্ত লোম উঠার এই বিষয়টি "হারসূটিজম" (Hirsutism) নামে পরিচিত। এটি এমন এক অবস্থা যেক্ষেত্রে মেয়েদের মুখে পুরুষদের মত লোম/দাড়ি উঠে এবং সেই স্থান কালো দেখায়। অতিরিক্ত এই লোম গজানোর অন্যতম কারন হলো পুরুষ হরমোন টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন। যেসব মেয়েদের দেহে উক্ত হরমোনগুলোর উপস্থিতি বেশি তাদের ক্ষেত্রে এমন দেখা যায়। হারসূটিজম এর প্রভাবে বিভিন্ন সমস্যা দেখা যায় যেমনঃ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, কুশিং সিন্ড্রোম, কনজেনিটাল এড্রেনাল হাইপারপ্লেসিয়া, টিউমার সহ আরও অনেক রোগ। হারসূটিজম এর প্রভাব বংশগত ভাবেও হয়ে থাকে। এছাড়া যাদের মেদ বেশি তাদের দেহে বেশি বেশি অ্যান্ড্রোজেন উৎপাদন হয় তাই তাদের মুখেও বেশি < লোম দেখা যাতে পারে।
0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)
হরমোন মানব শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  হরমোনের নানাবিধ সমস্যার কারণে শরীরে সৃষ্টি হতে পারে অনেক রোগ।  পুরুষ ও নারী হওয়া হরমোনের মাধ্যমেই সণাক্ত হয়। সঠিক সময়ে হরমোনের চিকিৎসা করানো গেলে সুস্থ হওয়া সম্ভব।  

পুরুষের মতো অনেক মেয়ের মুখেও স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানে এ অবস্থাকে হিরসুটিজম বলা হয়। যেকোনো বয়সের মহিলাদের বেলায়ই ব্যাপারটি অত্যন্ত বিরক্তিকর। বিশেষ করে তরুণী বা কম বয়সী মেয়েদের ক্ষেত্রে তা হয় মহা বিরক্তিকর।

সাধারণভাবে নারীদের মুখে অতিরিক্ত গোঁফ-দাড়ি হওয়াকে কোনো-না-কোনো রোগের লক্ষণ বলে ধরে নেয়া হয়। তবে অনেক সময় কোনো রোগ ছাড়াও মহিলাদের মুখে সামান্য লোম থাকতে পারে। বংশগত কারণেই এমনটি বেশি হয়ে থাকে। লোমের পরিমাণ অথবা প্রকৃতি বিভিন্নজনের ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে।

ধরে নেয়া হয়, মহিলাদের শরীরে এন্ড্রোজেন নামক হরমোনের আধিক্যই এ রোগের কারণ। এই এন্ড্রোজেন মূলত পুরুষ দেহে বিদ্যমান একটি হরমোন। তবে মহিলাদের শরীরেও এ হরমোন অল্পমাত্রায় বিদ্যমান থাকে। কোনো কারণে যদি এ হরমোনের মাত্রা মহিলাদের শরীরে বেড়ে যায় তা হলে মহিলাদের শরীরে এ রকম অতিরিক্ত মাত্রায় গোঁফ-দাড়ি গজাতে থাকে। তা ছাড়া শরীরে এন্ড্রোজেনজাতীয় হরমোনের কার্যক্ষমতাকে কমিয়ে দিতে পারে বা বিরত রাখতে পারে এমন প্রোটিনজাতীয় একটি পদার্থ স্বল্পতার কারণেও এ রকম অবস্থায় সৃষ্টি হতে পারে।

~যুগান্তর।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 3,260 বার দেখা হয়েছে
05 নভেম্বর 2020 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 5,341 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,299 বার দেখা হয়েছে
07 এপ্রিল 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Farhanarhakib (120 পয়েন্ট)
+10 টি ভোট
1 উত্তর 1,090 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 4,944 বার দেখা হয়েছে
22 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)

10,992 টি প্রশ্ন

18,692 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,000 জন সদস্য

18 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 18 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. BuyAtivan

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. Tanzem Monir Ahmed

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...