ঘড়ির কাঁটা কিভাবে 1 সেকেন্ড, এরপর মিনিটের কাঁটা এক মিনিট পর আবার ঘন্টার কাঁটা কিভাবে ঘুরতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
320 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
এটা বোঝার জন্য আপনাকে গিয়ার সিস্টেম বুঝতে হবে। গিয়াে হলো খাঁজকাটা চাকতি। একটি গিয়ারের খাঁজ বা কাঁটা অপর গিয়ারের খাঁজ বা কাঁটার সাথে সংযুক্ত হয়ে অপর গিয়ারকে ঘুরাতে পারে।

মনে করুন দুটি গিয়ার রয়েছে, একটি গিয়ার বড় এবং অপরটি ছোট। এখন ধরুন, বড় গিয়ারের খাঁজ বা কাঁটার সংখা ছোট গিয়ারের খাঁজের সংখ্যার দ্বিগুন। ধরলাম, ছোট গিয়ারে ৩০ টি এবং বড় গিয়ারে ৬০ টি কাঁটা রয়েছে। তাহলে যেহেতু বড় গিয়ারের খাঁজের সংখ্যা ছোট গিয়ারের ২গুণ বলে বড় গিয়ার ১বার ঘুরলে ছোট গিয়ার ঘুরবে ২বার।

এখন ঘড়িতে ঘন্টা, মিনিট, সেকেন্ড- প্রতিটি কাঁটার সাথে ১টি করে গিয়ার সংযুক্ত থাকে। এবার সেই আগের গিয়ার সিস্টেম অনুযায়ী, মিনিটের গিয়ারের খাঁজ বা দাঁতের সংখ্যা সেকেন্ডের গিয়ারের ৬০ গুণ। ফলে মিনিটের গিয়ার একবার ঘুরলে সেকেন্ডের গিয়ার ঘুরে ৬০ বার।

আবার ঘন্টার গিয়ারের কাঁটার সংখ্যা মিনিটের গিয়ারের খাঁজ বা কাঁটার সংখ্যার ১২ গুণ। অর্থাৎ মিনিটের গিয়ার ১বার ঘুরলে ঘন্টার গিয়ার ঘুরবে ১ বার।

ফলে মিনিটের গিয়ারকে স্প্রিং বা বিদ্যুতের সাহায্যে ১মিনিটে ১বার ঘুরাতে পারলে মিনিটের গিয়ারের সাহায্যে সেকেন্ডের গিয়ার ১মিনিটে ঘুরবে ৬০বার; মানে ৬০ সেকেন্ডে ১মিনিট। একইভাবে মিনিটের গিয়ার ১২ বার ঘুরলে ঘণ্টার গিয়ার ঘুরবে ১বার; ফলে (১২×৬০)মিনিটে বা, ৭২০মিনিটে ১২ঘন্টা। আর একটা ঘড়িতে ১২ঘন্টা করে হিসাব হয়।

এবাবেই ঘড়ির কাঁটা কিভাবে এক সেকেন্ড, এরপর মিনিটের কাঁটা এক মিনিট পর আবার ঘন্টার কাঁটা কিভাবে ঘুরতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
1 উত্তর 1,543 বার দেখা হয়েছে

10,953 টি প্রশ্ন

18,663 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,456 জন সদস্য

28 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1160 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. may88sacom

    100 পয়েন্ট

  4. 98winprof

    100 পয়েন্ট

  5. xoilactvgomo

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...