একই মুরগির ডিম একবার বড় আরেকবার ছোট কীভাবে দিতে পারে? এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
1,113 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
Nishat Tasnim-
★ ছোট আকৃতির ডিমঃ-
মুরগির ডিমের স্বাভাবিক ওজন রয়েছে। বিভিন্ন কারনে মুরগি অনেক সময় স্বাভাবিক আকৃতির চেয়ে ছোট আকৃতির ডিম পাড়ে।
কারণঃ মুরগির দৈহিক ওজন খুব কম থাকা অবস্থায় অর্খাৎ নির্দিষ্ট সময়ের আগেই যদি যৌন পরিপক্কতা আসে তাহলে ডিমের ওজন ও আকার ছেঅট হয়। আবার পুষ্টিহীনতা, পরিবেশের তাপমাত্রা বেশি হলে, পানির অভাব এবং ইনফেকসাস ব্রংকাইটিস এর সংক্রমণ ঘটলে মুরগির দৈহিক ওজন স্বাভাবিক থাকা অবস্থায়ও ডিমের ওজন ছোট হতে পারে।
প্রতিকারঃ এ ক্ষেত্রে মুরগির ঘরে আলোক কর্মসূচী সমন্বয়/ নিয়ন্ত্রণ করতে হবে। বয়স অনুযায়ী সঠিক পরিমানে সুষম খাদ্য সরবরাহ করতে হবে।
★ বড় আকৃতির বা অধিক কুসুম বিশিষ্ট ডিমঃ-
এটাও ডিমের এক ধরনের অস্বাভাবিকতা। এ ধরনের ডিমের ফুড ভ্যালু বেশি হলেও মার্কেট ভ্যালু কম হয়।
কারণঃ অতিরিক্ত দৈহিক ওজনের মুরগি, বেশি বয়সের মুরগি থেকে বড় ডিম পাওয়া যায়। কোন কারনে যদি দুই বা ততোধিক Mature ova একই সময়ে ওভারিতে পৌঁছে এবং একই সময়ে অবমুক্ত হয় তাহলে মুরগি ডবল বা অধিক কুসুমযুক্ত ডিম পাড়ে।
প্রতিকারঃ মুরগির দৈহিক ওজন নিয়ন্ত্রণ করতে হবে।
★ বিকৃত আকৃতির ডিমঃ
বিকৃত আকৃতির ডিম মুরগির ডিমের একটি নির্দিষ্ট ও সুন্দর আকার এবং আকৃতি আছে। তবে কখনও কখনও সরু অংশ অতিশয় সরু বা চিকন দেখা যায়। আবার মোটা অংশ অধিক মোটা বা চিকন দেখা যায়।
কারনঃ অভিডাক্টে থাকার সময় অস্বাভাবিক চাপের কারণে ডিমের আকৃতির বিকৃতি ঘটে থাকে। সাধারণত মুরগি স্থানান্তর, কালিং বা অন্য কোন কারণে হ্যান্ডলিং করার সময় এ অবস্থার সৃষ্টি হয়ে থাকতে পারে।
প্রতিকারঃ মুরগি স্থানান্তর, কালিং বা অন্য কোন কারণে হ্যান্ডলিং করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 923 বার দেখা হয়েছে
09 অক্টোবর 2020 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 776 বার দেখা হয়েছে
25 জুন 2022 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nishat Tasnim (7,950 পয়েন্ট)
+9 টি ভোট
1 উত্তর 3,998 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 2,259 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 1,257 বার দেখা হয়েছে

10,993 টি প্রশ্ন

18,692 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,003 জন সদস্য

17 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 17 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. BuyAtivan

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. Tanzem Monir Ahmed

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...