সন্ধ্যার পর চাঁদের দিকে তাকানোর অভ্যাসটা অনেক আগে থেকেই। তো চাঁদের অবস্থান সবসময় পূর্ব-দক্ষিণ কোনে থাকে। কিন্তু মাত্র কয়েকবার দেখলাম চাঁদের অবস্থান উত্তর-পূর্ব কোণে। চাঁদের এমন অবস্থানের তারতম্যের কারণ কি!? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+16 টি ভোট
423 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (65,620 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (190 পয়েন্ট)
চাঁদের অবস্থান সবসময় দক্ষিণ-পূর্ব কোণে থাকে না। হয়ত অল্প কিছুদিন পর্যবেক্ষন করেছেন, তাই পুরো চক্রটি ধরতে পারেননি। আসলে, হিসাবটা বেশ জটিল।

 

চাঁদ যদি পৃথিবীর ঠিক বিষুবরেখার বরাবর চলাচল করতো, তাহলে চাঁদকে প্রতিদিন একই জায়গায় উদিত হয়ে, প্রতিদিন একই পথে চলে, প্রতিদিন একই জায়গায় অস্ত যেতে দেখতাম। কিন্তু সমস্যা হলো, চাঁদ যে পথে ঘুরছে, সেটা পৃথিবীর বিষুবরেখার সাপেক্ষে প্রায় ২৮.৭ ডিগ্রী হেলানো। অর্থাৎ চাঁদ প্রতি ২৭.৩ দিনে একবার করে পৃথিবীর ২৮.৭ ডিগ্রী উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে যেতে যেতে ২৮.৭ ডিগ্রী দক্ষিণে যেয়ে আবার উত্তরে ফিরে আসে। মোটের উপর প্রায় ৫৭ ডিগ্রীর মতো উত্তর-দক্ষিণে সরে যায় মাত্র ২৭ দিনে।

 

অর্থাৎ আজ যেখানে দেখছেন, একদিন পরে তার থেকে ২ ডিগ্রীর মতো উত্তরে বা দক্ষিণে সরে থাকতে দেখবেন। প্রকৃত হিসাবটা আরও একটু জটিল।

 

উল্লেখ্য, চাঁদের প্রতিদিনের উদয়-অস্তের কারণ হলো পৃথিবীর নিজের ঘুর্ণন। চাঁদ যদি এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে থাকতো (সেটা সম্ভব না), তাহলেও আমরা তাকে প্রতি ২৪ ঘণ্টায় একবার করে একই জায়গায় দেখতে পেতাম। কিন্তু নিজের ঘূর্ণনের কারণে চাঁদকে প্রতিদিন পুবের দিকে সরে যেতে হয়, ফলে প্রতিদিন আরেকটু দেরিতে উদিত হতে দেখা যায়।

 

তার উপর আবার সূর্যের সাপেক্ষে পৃথিবীর নিজের অবস্থান বদলের কারণে, চন্দ্রকলা পূর্ণ হতে লাগে ২৯.৫ দিন।

 

২৭.৩ দিন পরে চাঁদ আগের অবস্থানে ফিরে এলেও আমরা আসলে ২৯.৫ দিনের হিসাবটাকেই লক্ষ্য করি বেশি। সেকারণে, প্রতি মাসে পূর্ণিমার চাঁদ একই পথে চলে না। আগের মাসের থেকে ৪/৫ ডিগ্রী উত্তরে বা দক্ষিণে সরে থাকে।

 

এসব কারণে, আমাদের এসব অঞ্চল থেকে চাঁদকে কখনো আমাদের মাথার উপর দিয়ে যেতে দেখি। আবার কখনো অনেক বেশি দক্ষিণে হেলে পড়ে চলতে দেখি। এসবের সাথে শীত-গ্রীষ্মের কোন সম্পর্ক নেই।

সোর্স: quora

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 428 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,590 জন সদস্য

39 জন অনলাইনে রয়েছে
4 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. brownrobert

    120 পয়েন্ট

  2. medcoresoftware

    100 পয়েন্ট

  3. uy88media

    100 পয়েন্ট

  4. king88credit1

    100 পয়েন্ট

  5. uu8833com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...