হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয় ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
2,985 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (24,330 পয়েন্ট)

2 উত্তর

+11 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
বাম নিলয়

মানব হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট। ওপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয় বলে। এ প্রকোষ্ঠগুলোর সংকোচন ও প্রসারণের ফলেই হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন হয়ে থাকে। এ ক্ষেত্রে হৃৎপিণ্ডে সংকোচন হলে হৃৎপিণ্ড থেকে, রক্ত ধমনি পথে দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। আবার হৃৎপিণ্ডে যখন প্রসারণ ঘটে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরা পথে হৃৎপিণ্ডে প্রবেশ করে আবার হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়। হৃৎপিণ্ডের প্রসারণ অবস্থায় দেহের ঊর্ধ্বাঙ্গ থেকে ঊর্ধ্বমহাশিরা, নিম্নাঙ্গ থেকে নিম্ন মহাশিরা পথে CO2 যুক্ত রক্ত প্রথমে ডান অলিন্দে প্রবেশ করে। অপর পক্ষে ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত প্রথমে বাম অলিন্দে বহন করে নিয়ে আসে। বাম অলিন্দ থেকে বাম নিলয়ে ওই রক্ত প্রবেশ করে। নিলয়দ্বয় রক্তপূর্ণ হলে সংকোচিত হয় এবং নিলয়ে রক্তের চাপ বেড়ে যাওয়ার কারণে অলিন্দ নিলয় কপাটিকা যথা দ্বিপত্রী ও ত্রিপত্রী কপাটিকা বন্ধ হয়ে যায় এবং অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকাগুলো খুলে যায়। ফলে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনি পথে দূষিত রক্ত ফুসফুসে এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনিতে প্রবেশ করে এবং দেহের বিভিন্ন অংশে চলে যায়। নিলয়দ্বয়ের সংকোচন অবস্থায় অলিন্দদ্বয়ের প্রসারণ ঘটে ফলে রক্ত আবার অলিন্দে প্রবেশ করে। এভাবে অলিন্দ ও নিলয়ের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালিত হয়।
+2 টি ভোট
করেছেন (11,220 পয়েন্ট)
Left ventricle বা বাম নিলয়। কারণ এখান থেকেই সমস্ত শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাঠানো হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
3 টি উত্তর 760 বার দেখা হয়েছে
04 জানুয়ারি 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md. Arafat Hasan (16,190 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 793 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 540 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 325 বার দেখা হয়েছে
31 জুলাই 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Tasfia Tasnim Maliha (180 পয়েন্ট)

10,953 টি প্রশ্ন

18,663 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,412 জন সদস্য

42 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1160 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. auvapepuff1

    100 পয়েন্ট

  4. jili99betvip

    100 পয়েন্ট

  5. azjili1ph

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...