জলাতঙ্ক হলে মানুষ পানিকে ভয় পায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
2,383 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (2,260 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (2,260 পয়েন্ট)
Nishat Tasnim

জলাতঙ্ক হলো ভাইরাসজনিত এক ধরনের জুনোটিক রোগ। এই রোগ সাধারণত প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। র‍্যাবিস ভাইরাস নামক এক ধরনের নিউরোট্রপিক ভাইরাসের জন্য এই রোগ হয়। এই রোগ প্রথমে গৃহপালিত প্রাণী ও বন্য প্রাণীদের সংক্রমিত করে। মানুষ এই প্রাণীগুলোর বা এদের লালার সংস্পর্শে এলে বা এই প্রাণীগুলো যদি মানুষকে কামড়ায় অথবা আঁচড় দেয় তাহলে এই রোগ মানুষের মধ্যে ছড়াতে পারে। জলাতঙ্ক রোগ অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সব মহাদেশেই দেখা গেছে। র‍্যাবিস ভাইরাসের সুপ্তাবস্থা কামড়ের স্থানের ওপর ভিত্তি করে ২ থেকে ১৬ সপ্তাহ বা আরো বেশি হতে পারে। জলাতঙ্ক হলে প্রথম দিকে অনির্দিষ্ট কিছু লক্ষণ যেমন—জ্বর, ক্ষুধামান্দ্য, কামড় স্থানের অনুভূতিতে পরিবর্তন যেমন—চিনচিন, ঝিনঝিন ইত্যাদি পরিলক্ষিত হয়। কয়েক দিন পর থেকে তন্দ্রা, কনফিউশন, অনিয়ন্ত্রিত উত্তেজনা, লালারসের ক্ষরণ বৃদ্ধি প্রভৃতি লক্ষণ দেখা দেয়। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হচ্ছে ঢোক গেলার সময় ডায়াফ্রাম, রেসপিরেটরি মাসল ও কণ্ঠনালির তীব্র ব্যথাযুক্ত সংকোচন হয়। বিশেষ করে পানি পানের চেষ্টা করলে কণ্ঠনালিতে তীব্র ব্যথা হয়। ফলে রোগীর মধ্যে পানভীতি তৈরি হয়। এ অবস্থার জন্য বাংলায় এই রোগকে জলাতঙ্ক নামে অভিহিত করা হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+13 টি ভোট
1 উত্তর 1,741 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 699 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 592 বার দেখা হয়েছে
18 অগাস্ট 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Maksud (3,610 পয়েন্ট)
+7 টি ভোট
1 উত্তর 8,069 বার দেখা হয়েছে
04 জানুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)

10,933 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

881,852 জন সদস্য

112 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 110 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. chatendeep

    120 পয়েন্ট

  3. Sonclubblive

    100 পয়েন্ট

  4. soikeoworldcupvip

    100 পয়েন্ট

  5. go88opcom1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...