পান্তা ভাত খেলে ঝিমানো আসে কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
926 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (15,710 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (15,710 পয়েন্ট)
Nishat Tasnim

১২ ঘণ্টা ভাত ভিজিয়ে রাখলে ১০০ গ্রাম পান্তায় ৭৩.৯১ মিলিগ্রাম আয়রন তৈরি হয়। আর সেই সম পরিমাণ গরমভাতে আয়রন থাকে মাত্র ৩.৪ মিলিগ্রাম।এছাড়া আমেরিকার নিউট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের গবেষণা জানাচ্ছে ভাত পানিতে ভিজিয়ে রাখলে পাকস্থলীর প্যানক্রিয়াটিক অ্যামাইজেল সহ আরও কিছু এনজাইমের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়।দেহের বহু উপকারী ব্যাকটেরিয়া পান্তা ভাতে তৈরি হয়।পান্তা ভাতের ক্যালরী মুল্য নির্ভর করে কি ধরনের চাল দিয়ে রান্না করা হয়েছে তার উপর। চাল ভেদে ১ কাপ ভাত থেকে ২০০- ২৪২ ক্যালরী পাওয়া যায়। অনেকে পান্তা ভাতের সাথে ঘি খেয়ে থাকেন। ১ টেবিল চামচ ঘি থেকে পাওয়া যায় ১১২ ক্যালরী। দই পান্তা ও জিরা পান্তার ক্যালরী মূল্য আরও বেশি। কারণ এগুলো তৈরীতে ব্যবহৃত হয় টক দই ও তেল। পান্তা ভাতের অন্যান্য পুষ্টিগুণ: পান্তা ভাতে আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়ামের পরিমান রান্না করা ভাতের (steamed rice) তুলনায় বেশি থাকে। অন্যদিকে

সোডিয়ামের পরিমান কমে যায়। যা স্বাস্থ্যের জন্য উপকারী।এছাড়া ভিটামিন -বি ২ , ভিটামিন -বি ১২ অপেক্ষাকৃত বেশি থাকে। . পান্তা ভাত দেহে পর্যাপ্ত পানি সরবরাহ করে দেহকে পানিশুন্যতা থেকে রক্ষা করে। তীব্র গরমে সান-স্ট্রোক বা হিট-স্ট্রোক থেকে রক্ষা করে। পান্তা গ্যাস্টিক রোগীর জন্যও উপকারী। তবে ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর। এছাড়া বয়স্কদের জন্যও পান্তা মোটেই ভালো নয়। . ভাত ও পান্তার গুনাগুণে পার্থক্য : ভাতের চেয়ে পান্তায় পুষ্টি বেশি। ভাতের তুলনায় পান্তা সহজে হজম হয়। ভাতের চেয়ে পান্তায় সোডিয়াম কম থাকায় রক্তচাপ স্বাভাবিক থাকে, তবে এর সাথে লবন বেশি নেওয়া যাবে না। ভাত পুরোটাই শর্করা (Carbohydrate)। ভাত বেশিক্ষণ রেখে দিলে তা পচে খাবার অনুপযোগী হয়ে পড়ে। ভাতে পানি দিয়ে রাখলে বিভিন্ন গাজনকারি (Fermentation) ব্যাক্টেরিয়া (Bacteria) বা ইস্ট (Yeast) শর্করা ভেঙে ইথানল ও ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। গাজনকারি ব্যাক্টেরিয়া যে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এর ফলে পান্তা ভাতের অম্লত্ব বেড়ে যায়। তখন পচনকারী ও অন্যান্য ক্ষতিকারক ব্যাক্টেরিয়া, ছত্রাক ভাত নষ্ট করতে পারে না।

তবে হলিফ্যামিলি রেডক্রিসেন্ট হসপিটালের ডা. জিয়াউদ্দিন বলেন, পান্তা গ্যাস্টিক রোগীর জন্য কিছুটা উপকারী হলেও বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকারক। বিশেষ করে ডায়াবেটিস রোগীর জন্য খুবই ক্ষতিকর। এছাড়া বয়স্কদের জন্যও পান্তা মোটেই ভালো নয়।

©সাদাত করিম

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 3,274 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 512 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 5,046 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 793 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+7 টি ভোট
2 টি উত্তর 528 বার দেখা হয়েছে

10,934 টি প্রশ্ন

18,640 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,201 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. bbgpgapp

    120 পয়েন্ট

  3. chatendeep

    120 পয়েন্ট

  4. b52pmcom

    100 পয়েন্ট

  5. sunwin97pro3

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...