চুলকালে চুলকানি কমে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
290 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

যে প্রক্রিয়ায় শরীরের কোনো স্থান ঘষে আরাম পাওয়া যায় তাক বলে Itching বা Pruritus বা চুলকানি। এটি এক ধরনের রিফ্লেক্স ক্রিয়া। চুলকানির প্রধান কারণ হলো মানুষের ত্বকে উপস্থিত Pruiroceptor নামক স্নায়ু। ত্বকের বাইরের এপিডার্মিস স্তরে কোনো জীবাণুর সংক্রমণ হলে ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে উঠে এবং কোষ থেকে হিস্টামিন নিঃসরণ করে যার জন্য চুলকায়। আবার, সেরেটোনিন, নোরেপিনেফ্রিন নিঃসরণ হলে চুলকানি ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে।

মানুষ চুলকানি অনুভব করে মস্তিষ্কের সোম্যাটোসেন্সরি কর্টেক্স এর জন্য। আর চুলকালে আরাম লাগে মূলত মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স এর জন্য। ত্বকের কোনো স্থান চুলকালে সেখানে ব্যথার সৃষ্টি হয় এবং এই ব্যথাই চুলকানি প্রশমিত করে। তাছাড়া ব্যথার ফলে নিঃসরণ হয় ডোপামিন ও সেরোটোনিন যা মানুষের মাঝে ভালো লাগার সৃষ্টি করে। তবে অতিরিক্ত চুলকানোর ফলে ত্বকে উপস্থিত জীবাণু গুলোর সংক্রমণের মাত্রা বেড়ে যায়, ত্বকের টিস্যুর ক্ষতি হয়।

অনেকে আছেন যারা শরীরের কোনো স্থান চুলকে রীতিমতো ঘা সৃষ্টি করেন বা রক্ত বের করে ফেলেন। তাদের মনে হয় কিছু না কিছু (পিঁপড়া, মশা, অন্যান্য পোকা) তাদেরকে প্রতিনিয়ত কামড়ে যাচ্ছে বা কোনো কারণ ছাড়াই শরীর চুলকায়। এটি ডিলিউসরি প্যারাসাইটোসিস নামক মনস্তাত্ত্বিক রোগের মাঝে পড়ে। এই সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

© Nishat Tasnim (Science Bee Family)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 567 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 461 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 263 বার দেখা হয়েছে
27 এপ্রিল 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 338 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 315 বার দেখা হয়েছে

10,988 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

890,084 জন সদস্য

43 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. BuyAtivan

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. winphnetphapk

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...