অরফিল্ড ল্যাবরটরিতে কেন এমনটা হয়??? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+12 টি ভোট
576 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (7,990 পয়েন্ট)
পৃথিবীর সবচেয়ে শান্ততম জায়গা অরফিল্ড ল্যাবরটরি এখানে কিছুক্ষন দাড়ালে পাকস্থলী,হৃদপিন্ডের শব্দ শুনা যায় এমনটা হওয়ার কারণ কি??

1 উত্তর

0 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
প্রথম কথা হলো আপনি প্রতিদিনই হৃদপিণ্ড, ফুসফুস ইত্যাদির শব্দ শুনতে পেতেন। কিন্তু প্রতিদিন আমরা আমাদের চারপাশে এত শব্দ শুনি যে এই শব্দগুলোকে আলাদাভাবে শোনা যায় না। সাধারণত আমাদের চারপাশে অনেক নয়েজ থাকে। আপনি যদি একেবারে নিরব একটি রুমেও যান সেখানেও হয়তো বা ফ্যানের আওয়াজ পাবেন নয়তো আশেপাশের দেয়ালে বাড়ি লাগা, ঘর্ষণ ইত্যাদির শব্দ শুনবেন। এছাড়া অনেক ক্ষেত্রেই ঘরের ভেতরের বিভিন্ন শব্দের ইকো বা প্রতিধ্বনি শোনা যায়। এসব নয়েজের কারণে এত দুর্বল শব্দ যেমন, হৃদপিণ্ডের শব্দ আমরা শুনতে পাই না।

তবে অরফিল্ড ল্যাবের চার দেয়াল, মেঝে এবং উপরের ছাদ সবদিকে তিন ফুট পুরু ফাইবারগ্লাসের বিশেষ আকৃতির অ্যাবসর্বার থাকে যা শব্দের শক্তিকে শোষণ করে শব্দ প্রতিফলন হতে দেয়না। ফলে ঘরের ভেতরকার নয়েজ থেকে বাঁচা যায়। আবার ঘরটি ২স্তরের ইনসুলেটেড স্টীল এবং কংক্রিটের তৈরি। ফলে বাইরের শব্দও এতে প্রবেশ করতে পারে না। তাই এই ল্যাব ৯৯.৯৯% সাউন্ডপ্রুফ। যেহেতু এই ঘরে অন্য কোনো শব্দ বা নয়েজ থাকে না, তাই ছোট ছোট শব্দগুলোকেও ভালো করে শোনা যায়। এই কারণেই অরফিল্ড ল্যাবে হৃদপিন্ড, ফুসফুস, পাকস্থলীর শব্দ শোনা যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 605 বার দেখা হয়েছে
13 ডিসেম্বর 2023 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nahid Jahan Bhuiyan (4,460 পয়েন্ট)

10,953 টি প্রশ্ন

18,663 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,453 জন সদস্য

499 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 499 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1160 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Lakiwin8net

    100 পয়েন্ট

  4. tieulamtvcom

    100 পয়েন্ট

  5. sin88m7uscom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ পাখি গ্যাস মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...