বেশি চিনি খেলে কৃমি হয়, কথাটা কতটুকু সত্য? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
1,039 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
Nishat Tasnim-

শিশুর পেটে কৃমি সংক্রমণ নিয়ে রয়েছে অনেক বিভ্রান্তি। যেমন বাচ্চার দাঁত কটমট করলে বা অতিরিক্ত লালা ঝরলে অনেকে মনে করেন কৃমি হয়েছে। পাঁচ থেকে সাত মাস বয়সে কিন্তু বাচ্চাদের একটু বেশিই লালা ঝরতে থাকে। এর সঙ্গে কৃমির সম্পর্ক নেই। অনেকের ধারণা, বেশি মিষ্টি খেলে কৃমি হয়। এ ধারণাও ভুল। মিষ্টি বা চিনি নয়, কৃমি সংক্রমণের সঙ্গে সম্পর্ক আছে যেকোনো দূষিত খাবারের। গরমে যে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না, এটাও ঠিক নয়।

তবে বিভ্রান্তি যা-ই থাকুক, বাংলাদেশে শিশুদের একটা বড় অংশ কৃমি সংক্রমণের শিকার। কৃমি বাচ্চাদের তীব্র স্বাস্থ্যহানি ঘটায়। তাই শিশুদের কৃমিমুক্ত রাখতে মা-বাবার সব সময়ই সচেতন থাকা উচিত।

 খাবার তৈরি ও পরিবেশনের আগে, খাবার আগে ও মলমূত্র ত্যাগের পর সাবান দিয়ে হাত ধুতে হবে। খুব ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে এই অভ্যাস গড়ে তুলুন। প্রতিবার খাবার ধরার আগে হাত ধুতে হবে, এটা শেখান।

 হাত ও পায়ের নখ ছোট রাখতে হবে।

 শিশুদের মলমূত্র পরিষ্কারের পর সাবান দিয়ে হাত ধুতে হবে।

 রান্নার পাতিল, থালাবাসন নিয়মিত পরিষ্কার করতে হবে।

 মাংস, বিশেষ করে গরুর মাংস পুরোপুরি সেদ্ধ করতে হবে

 টয়লেটে যাওয়ার সময় এবং বাড়ির বাইরে পায়ে স্যান্ডেল পরার অভ্যাস করাতে হবে

 রাস্তার অপরিচ্ছন্ন ও দূষিত খোলা খাবার খেতে শিশুকে সব সময়ই নিরুৎসাহিত করবেন।

 গৃহপালিত কুকুর ও বিড়ালকে নিয়মিত কৃমিনাশক ওষুধ দিতে হবে।

বাড়ির সবার একসঙ্গে কৃমির ওষুধ খাওয়া উচিত। বেশির ভাগ কৃমির ওষুধ দুই বছরের বেশি বাচ্চাদের জন্য হয়। তবে আজকাল এক বছর বা তারও কম বয়সের শিশুদের খাওয়ানো যায়, এমন ওষুধ পাওয়া যাচ্ছে। অবশ্য খুব ছোট শিশুকে কৃমির ওষুধ খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

শিশুর পেটে কৃমি সংক্রমণ নিয়ে রয়েছে অনেক বিভ্রান্তি। যেমন বাচ্চার দাঁত কটমট করলে বা অতিরিক্ত লালা ঝরলে অনেকে মনে করেন কৃমি হয়েছে। পাঁচ থেকে সাত মাস বয়সে কিন্তু বাচ্চাদের একটু বেশিই লালা ঝরতে থাকে। এর সঙ্গে কৃমির সম্পর্ক নেই। অনেকের ধারণা, বেশি মিষ্টি খেলে কৃমি হয়। এ ধারণাও ভুল। মিষ্টি বা চিনি নয়, কৃমি সংক্রমণের সঙ্গে সম্পর্ক আছে যেকোনো দূষিত খাবারের। গরমে যে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না, এটাও ঠিক নয়।

তবে বিভ্রান্তি যা-ই থাকুক, বাংলাদেশে শিশুদের একটা বড় অংশ কৃমি সংক্রমণের শিকার। কৃমি বাচ্চাদের তীব্র স্বাস্থ্যহানি ঘটায়। তাই শিশুদের কৃমিমুক্ত রাখতে মা-বাবার সব সময়ই সচেতন থাকা উচিত।

 

  • খাবার তৈরি ও পরিবেশনের আগে, খাবার আগে ও মলমূত্র ত্যাগের পর সাবান দিয়ে হাত ধুতে হবে। খুব ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে এই অভ্যাস গড়ে তুলুন। প্রতিবার খাবার ধরার আগে হাত ধুতে হবে, এটা শেখান।
  • হাত ও পায়ের নখ ছোট রাখতে হবে।
  • শিশুদের মলমূত্র পরিষ্কারের পর সাবান দিয়ে হাত ধুতে হবে।
  • রান্নার পাতিল, থালাবাসন নিয়মিত পরিষ্কার করতে হবে।
  • মাংস, বিশেষ করে গরুর মাংস পুরোপুরি সেদ্ধ করতে হবে
  • টয়লেটে যাওয়ার সময় এবং বাড়ির বাইরে পায়ে স্যান্ডেল পরার অভ্যাস করাতে হবে।
  • রাস্তার অপরিচ্ছন্ন ও দূষিত খোলা খাবার খেতে শিশুকে সব সময়ই নিরুৎসাহিত করবেন।
  • গৃহপালিত কুকুর ও বিড়ালকে নিয়মিত কৃমিনাশক ওষুধ দিতে হবে।

বাড়ির সবার একসঙ্গে কৃমির ওষুধ খাওয়া উচিত। বেশির ভাগ কৃমির ওষুধ দুই বছরের বেশি বাচ্চাদের জন্য হয়। তবে আজকাল এক বছর বা তারও কম বয়সের শিশুদের খাওয়ানো যায়, এমন ওষুধ পাওয়া যাচ্ছে। অবশ্য খুব ছোট শিশুকে কৃমির ওষুধ খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ক্রেডিট: প্রথম আলো

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 6,113 বার দেখা হয়েছে
01 ডিসেম্বর 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 817 বার দেখা হয়েছে
24 সেপ্টেম্বর 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mila Hoque (1,260 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 850 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 1,528 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+8 টি ভোট
3 টি উত্তর 1,138 বার দেখা হয়েছে
09 অক্টোবর 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

908,860 জন সদস্য

32 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. 365 stores

    120 পয়েন্ট

  2. SerpSpur

    120 পয়েন্ট

  3. 789winsstokyo

    100 পয়েন্ট

  4. keotructuyentvcsbm

    100 পয়েন্ট

  5. Vnd88comse

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...