সন্তানের রক্তের গ্রুপ কিভাবে নির্ধারিত হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
891 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
Nishat Tasnim-

সন্তানের শারীরিক, মানসিক গড়ন, বৈশিষ্ট্য অনেকটাই নির্ধারিত হয় বাবা মায়ের থেকে পাওয়া জিনের সূত্রে। বিভিন্ন জেনেটিক রোগ এবং স্বাস্থ্য সমস্যাও একই ভাবে পরিবাহিত হতে পারে। রক্তের গ্রুপও এরকম একটি বৈশিষ্ট্য যার উপাদান বাবা মায়ের থেকে আসে। তবে তার মানে এই নয় যে সন্তানের ব্লাড গ্রুপ বাবা অথবা মায়ের সাথে পুরোপুরি মিলতেই হবে। বিষয়টি বুঝতে হলে একটু বিস্তারিত জানা প্রয়োজন।

আমাদের রক্তকণিকার গায়ে কিছু বিশেষ প্রোটিন বা এন্টিজেন থাকে যার উপর নির্ভর করে আমাদের রক্তের গ্রুপ কি হবে। এগুলো প্রধানত চার ধরণের - এ, বি, এবি এবং ও। যদি রক্তকণিকার গায়ে ‘এ’ প্রোটিন থাকে, তবে ব্লাড গ্রুপ ‘এ’। একইভাবে ব্লাড গ্রুপ ‘বি’ নির্ধারিত হয়। আর যদি ‘এ’, ‘বি’ দু’টো প্রোটিনই থাকে তবে সেই ব্যক্তির গ্রুপ ‘এবি’। ‘ও’ প্রোটিনটি হচ্ছে নিষ্ক্রিয় প্রকৃতির, অর্থাৎ ‘এ’ অথবা ‘বি’ প্রোটিনের সাথে রক্তকণিকার গায়ে এটি উপস্থিত থাকলেও এর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায় না, রক্তের গ্রুপ ‘এ’ বা ‘বি’ই হয়ে থাকে। তবে যদি শুধুমাত্র ‘ও’ প্রোটিন বর্তমান থাকে, তখন রক্তের গ্রুপ হবে ‘ও’।

তাহলে সন্তানের ব্লাড গ্রুপ নির্ধারিত হবে বাবা মায়ের কাছ থেকে সে কোন প্রোটিনের জিনটি পেয়েছে তার ভিত্তিতে। এমনও হতে পারে যে বাবা অথবা মায়ের রক্তকণিকায় ‘এ’ কিংবা ‘বি’ এর সাথে ‘ও’ প্রোটিন উপস্থিত ছিল এবং এই প্রোটিনের জিনটিই কেবল সন্তানের শরীরে গিয়েছে। এক্ষেত্রে বাবা মায়ের দেহে ‘এ’ বা ‘বি’ গ্রুপের রক্ত থাকা সত্ত্বেও সন্তান ‘ও’ গ্রুপের হবে। আবার একজনের থেকে ‘এ’ এবং অপরজনের থেকে ‘বি’ প্রোটিনের জিন পেলে সন্তানের ব্লাড গ্রুপ হবে ‘এবি’।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 908 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 189 বার দেখা হয়েছে
+19 টি ভোট
6 টি উত্তর 26,937 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,212 জন সদস্য

40 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 38 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. ev99locker

    100 পয়েন্ট

  3. giacaphetrongnuoc

    100 পয়েন্ট

  4. isaearningsuk

    100 পয়েন্ট

  5. cm88vred

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...