গাড়ির নতুন টায়ারে কাঁটার মতো রাবারের অংশগুলি বেরিয়ে থাকে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
1,268 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim-

এগুলোকে Vent Spew বলা হয়। এগুলো নতুন টায়ারে দেখতে পাওয়া যায়। এগুলো ইচ্ছাকৃত ভাবে তৈরী করা হয় না বা এগুলো একটা টায়ার কার্যক্ষমতাও বাড়ায় না। এগুলো একটা টায়ার কিওর করার সময় তৈরী হয়।

টায়ার কিওরিং হচ্ছে একটা পদ্ধতি যেখানে নরম রাবার দিয়ে তৈরী গ্রীন টায়ারকে চাপ ও তাপের সাহায্যে vulcanize করে দৃঢ় করা হয় ও টায়ারটাকে অন্তিম রুপে নিয়ে আসা হয়।

টায়ার কিওর করার সময় যে জিনিস গুলোর প্রয়োজন হয় সেগুলো হচ্ছেঃ 

টায়ার মোল্ড:

এটা ধাতুর তৈরী একটা ছাচ। এটা দুই বা ততোধিক অংশে আলাদা করা যায় এবং এর মধ্যে গ্রীন টায়ারকে ঢুকিয়ে অংশ গুলোকে জোড়াদিয়ে ছাচটা পুর্বের অবস্থায় নিয়ে আসা হয়।

এটা হচ্ছে গ্রীন টায়ার । টায়ার তৈরীতে ব্যাবহরিত অংশ গুলিকে যেমন বীড, রাবার প্লাই, স্টীল বেল্ট ইত্যাদিকে একত্রিত করে টায়ারের একটা প্রাথমিক রুপ দেওয়া হয়। কিওর করার সময় গ্রীন টায়ার ছাচের ভেতর থাকে। গ্রীন টায়ারের রাবার নরম অবস্থায় থাকে।

এটা টায়ার কিওরিং ব্লাডার। রাবারের তৈরী। কিওর করার সময় ব্লাডারটাকে গ্রীন টায়ারের মধ্যে ঢুকিয়ে রাখা হয়।

টায়ার কিওরিং প্রক্রিয়াটা একটা টায়ার কিওরিং প্রেস এর মধ্যে ঘটানো হয়। এই প্রক্রিয়ায় গরম জল বা বাস্প ব্লাডারের মধ্যে প্রবেশ করিয়ে গ্রীন টায়ারের উপর উচ্চচাপ ও তাপ প্রয়োগ করা হয় ফলে গ্রীন টায়ারটা ছাচের আকৃতি পায় সঙ্গে সঙ্গে vulcanize হয়ে এটা তৈরী টায়ারের আকৃতি ও শক্তি পায়।

এই প্রক্রিয়ার সময় কিছুটা পরিমান বাতাস গ্রীন টায়ার ও ছাচের মধ্যে আটকা পড়ে যায় এবং এই বাতাসটাকে বের করে না দিলে তৈরী টায়ারের মধ্যে কিছু খুত তৈরী হয়। বাতাস বের করার জন্য ছাচের মধ্যে কিছু সূক্ষ্ম ফুটো রাখা হয়। এগুলোকে spew hole বা vent spruce বলে। কিওর করার সময় প্রচন্ড চাপ ও তাপে বাতাসের সঙ্গে সঙ্গে কিছুটা রাবার spew hole দিয়ে বের হওয়ার চেস্টা করে তাই আমরা তৈরী টায়ারে vent spew দেখতে পাই।

©MH Mehedi Hasan

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 465 বার দেখা হয়েছে
19 জানুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+1 টি ভোট
3 টি উত্তর 880 বার দেখা হয়েছে
+1 টি ভোট
4 টি উত্তর 777 বার দেখা হয়েছে
19 জুন 2022 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mila Hoque (1,260 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 1,704 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 1,324 বার দেখা হয়েছে

11,056 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,924 জন সদস্য

20 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 20 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...