আমরা আসলে আমাদের মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার করতে পারি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+27 টি ভোট
1,411 বার দেখা হয়েছে
করেছেন (32,140 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (32,140 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Einstein

তোমরা অনেকেই হয়তো এই কথাটি শুনেছো যে আমরা পুরো জীবনে আমাদের মস্তিষ্কের শুধুমাত্র ১০% ক্ষমতা ব্যবহার করতে পারি, বাকি ৯০% শতাংশ অলসভাবে থাকে। কিন্তু কথাটি একদম ঠিক নয়। আমাদের মস্তিষ্কমূলত ৪টি লোবে বিভক্ত, যথা: ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল ও অক্সিপিটাল।

এক একটি লোব এক এক কাজ সম্পাদন করে। যেমন আমাদের চিন্তাশক্তি নিয়ন্ত্রণ করে ফ্রন্টাল লোব, আবার শ্রবণশক্তি নিয়ন্ত্রণ করে টেম্পোরাল লোব। আমাদের মোট এনার্জির ২০% শোষণ করে আমাদের মস্তিষ্ক, যেখানে মস্তিষ্কের ওজন আমাদের দেহের মোট ওজনের মাত্র ২%। তাহলে এতো এনার্জি দিয়ে তাহলে মস্তিষ্ক কী করে?

আমাদের মস্তিষ্কে মোট নিউরনের সংখ্যা প্রায় ১০০ বিলিয়নেরও বেশি। এতো বেশি সংখ্যক নিউরনকে একসাথে কাজ করানোর মত এনার্জি আমাদের শরীরে নেই। তাই দেহের প্রয়োজন ও কাজের ধরণ অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ কাজ করতে পারে। প্রতিদিন খাবারের মাধ্যমে আমরা যে এনার্জি অর্জন করি তা দিয়ে একটি নির্দিষ্ট মুহূর্তে সর্বোচ্চ ১৬% নিউরনকে কাজ করানো সম্ভব। সুতরাং, আমাদের মস্তিষ্কের পুরো ক্ষমতাকেই আমরা কাজে লাগাতে পারি, তবে তা একসাথে নয়।

Source: 10 Minutes School

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
অনেকেই মনে করেন, মস্তিষ্কের ১০% ব্যবহার করা হয়। এগুলো ভিত্তিহীন আর শুনলে বিশ্বাস করার প্রয়োজন নেই। আমরা আমাদের মস্তিষ্কের ১০০ শতাংশই ব্যবহার করি। ... আমাদের মস্তিষ্কের প্রায় ১৯ শতাংশ (প্রায় ১৬ বিলিয়ন নিউরন) জায়গা জুড়ে আছে মস্তিষ্কের একটা বিশেষ অংশ, যার নাম 'কর্টেক্স।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+15 টি ভোট
1 উত্তর 717 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 807 বার দেখা হয়েছে
17 এপ্রিল 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
+17 টি ভোট
3 টি উত্তর 786 বার দেখা হয়েছে

10,930 টি প্রশ্ন

18,638 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,402 জন সদস্য

54 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 53 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. bot4xio

    100 পয়েন্ট

  3. du88cafe

    100 পয়েন্ট

  4. 988kbrcom

    100 পয়েন্ট

  5. zbettzacom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...