ভাইরাসের জনক কে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+15 টি ভোট
8,055 বার দেখা হয়েছে
করেছেন (5,480 পয়েন্ট)

2 উত্তর

+4 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
১৮৯২ সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভসকি (Dimitri Iwanowski) সর্বপ্রথম Tobacco Mosaic কে ভাইরাস হিসেবে আখ্যায়িত করেন। তিনি ভাইরাস নামটি প্রদান করলেও কোনো ভাইরাস শনাক্ত করতে পারেননি।

এতদসত্ত্বেও তাকেই ভাইরাস আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়।

সর্বপ্রথম আমেরিকান বিজ্ঞানী W. M. Stanley TMV কে পৃথক করে কেলাসিত করতে সক্ষম হন, তিনি এর জন্য নোবেলবিজয়ী হন।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
হল্যান্ডের প্রাণরসায়নবিদ এডলফ মেয়ার (১৮৮৬) তামাক গাছের মোজাইক নামক ভাইরাস রোগ নিয়ে সর্বপ্রথম কাজ শুরু করেন।স্থানীয়ভাবে রোগটি বান্ট, রাস্ট বা স্মাট নামে পরিচিত ছিল।কারো মধ্যে যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য মেয়ার একে টোবাকো মোজাইক (TMV) নামে আখ্যায়িত করেন।রাশিয়ান জীবাণুবিদ দিমিত্রি ইভানোভস্কি (১৮৯২) তামাক গাছের মোজাইক রোগ নিয়ে গবেষণা করে প্রমাণ করেন, রোগাক্রান্ত তামাক পাতার রস ব্যকটেরিয়ারোধক Chamberland filter দিয়ে ফিল্টার করার পরও সুস্থ তামাক গাছে রোগ সৃষ্টি করতে সক্ষম।তখন তিনি এ সিদ্ধান্ত নেন যে, তামাক গাছে রোগ সৃষ্টিকারী জীবাণু ব্যাকটেরিয়া হতে নিঃসৃত কোনো বিষাক্ত পদার্থ কিংবা এর চেয়ে ক্ষুদ্রকায় কোনো জীবাণু। ওলন্দাজ জীবাণুতত্ত্ববিদ মারটিনিয়াস বাইজেরিনিক (১৮৯৮) অনুমান করেন, তামাকের এ রোগের কারণ হয়তো কোনো এক ধরনের সংক্রমণশীল জীবন্ত তরল পদার্থ।তিনিই সর্বপ্রথম এ পদার্থকে ভাইরাস নাম দেন।পরবর্তীতে মার্কিন জীব-রসায়নবিদ ডব্লু এম স্ট্যানলি (১৯৩৫) তামাকের মোজাইক ভাইরাসকে পৃথক করে কেলাসিত করতে সক্ষম হোন। এ অবদানের কারণে তিনি ১৯৪৬ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৩৬ খ্রিষ্টাব্দে চিলিতে এফ সি বাউডেন, এন ডব্লু পিরি প বার্নাল টিএমভি (TMV) হতে প্রোটিন ও নিউক্লিক এসিডের সমন্বয়ে গঠিত এক প্রকার তরল স্ফটিকময় পদার্থ উৎপন্ন করতে সক্ষম হোন। ফ্রয়েংকাল -কনরোট ও অন্যান্য গবেষক ১৯৫৬ খ্রিষ্টাব্দে রাসায়নিক প্রক্রিয়ায় ভাইরাসের নিউক্লিক এসিডকে প্রোটিন হতে পৃথক করেন এবং প্রমাণ করেন যে, নিউক্লিক এসিডই ভাইরাস রোগের বাহক।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
3 টি উত্তর 1,262 বার দেখা হয়েছে
05 জুলাই 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fariha akther (1,810 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 720 বার দেখা হয়েছে
03 মার্চ 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ismail48921633 (620 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 495 বার দেখা হয়েছে
03 মার্চ 2023 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ismail48921633 (620 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 484 বার দেখা হয়েছে
18 ফেব্রুয়ারি 2022 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
+2 টি ভোট
8 টি উত্তর 1,749 বার দেখা হয়েছে
13 ফেব্রুয়ারি 2022 "বাংলাদেশ ও বিশ্ব" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mehrve Hossen (5,100 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,701 টি উত্তর

4,751 টি মন্তব্য

909,331 জন সদস্য

54 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 54 জন গেস্ট অনলাইনে
  1. keirastevenson

    140 পয়েন্ট

  2. 365 stores

    120 পয়েন্ট

  3. SerpSpur

    120 পয়েন্ট

  4. boxmomd79826

    100 পয়েন্ট

  5. hitclubofficial1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...