হাতের নোখে সাদা দাগ হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+19 টি ভোট
1,572 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (105,570 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

নখ আমাদের শরীরের তথা হাতের একটি গুরুত্বপূর্ণ অংশ৷ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই নখের গুরুত্ব একটু বেশিই বলা যায়৷ কিন্তু মাঝে মধ্যেই আমরা দেখতে পাই নখে বেশ কিছু সাদা দাগ রয়েছে৷ 

কথায় আছে, নখে সাদা দাগ মানে শরীরে ক্যালসিয়ামের অভাব৷ সেই প্রচলিত ধারণার কথা স্মরণ করে অনেকেই ভয় পেয়ে যান৷ কিন্তু সত্যিই কী ভয়ের কিছু রয়েছে? জানা যায়, নখে সাদা দাগ মানেই ক্যালসিয়ামের অভাব কথাটি গল্পকথা ছাড়া আর কিছুই নয়৷ বরং বলা যেতে পারে, এই সাদা দাগগুলির পিছনে যে রহস্য রয়েছে তা খুব একটা গুরুত্বপূর্ণও নয়৷ তাহলে কোথা থেকে আসে এই দাগ?

চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম ‘punctate leukonychia’৷ অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয় নখে ধাক্কা বা চোট লাগলে৷ তবে এই আঘাত যে খুব গুরুতর হতে হবে তার কোন মানে নেই৷ টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে৷ আসলে এই সাদা দাগগুলি হল নখের ক্ষতিগ্রস্ত কোষ৷

তবে নখের কিছু কিছু জায়গায় সাদা দাগ কোন চিন্তার কারণ নয়৷ কিন্তু আপনার নখটি পুরো সাদা হয়ে যায় তাহলে তা গুরুতর হতে পারে৷ কারণ পুরোপুরি সাদা নখ শরীরের অন্য কোন বড় সমস্যার জানান দিতে পারে৷ যেমন-লিভার সমস্যা, কিডনী সমস্যা অথবা হার্টের সমস্যা৷ এছাড়া যখন এই সাদা দাগগুলি সারি দিয়ে থাকে তখন তা রক্তে প্রোটিনের স্বল্পতাকেই ইঙ্গিত করে৷ তাই সাদা দাগ যদি পুরো নখ জুড়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷

সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

+4 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম ‘punctate leukonychia’৷ অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয় নখে ধাক্কা বা চোট লাগলে৷ টেবিলে ক্রমাগত নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটাও এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে৷ আসলে এই সাদা দাগগুলি হল নখের ক্ষতিগ্রস্ত কোষ৷

 পুরোপুরি সাদা নখ শরীরের অন্য কোন বড় সমস্যার জানান দিতে পারে৷ যেমন-লিভার সমস্যা, কিডনী সমস্যা অথবা হার্টের সমস্যা৷

শরীরে ভিটামিনের অভাব হলে এরকম সাদা দাগ নখের ওপর পরে থাকে। অধিকাংশ মহিলাদের ক্যালসিয়ামের অভাবে নখে সাদা দাগ দেখা দেয়। জিঙ্কের অভাবেও এরকম হয়।
0 টি ভোট
করেছেন (5,760 পয়েন্ট)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 447 বার দেখা হয়েছে
+7 টি ভোট
3 টি উত্তর 2,539 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 608 বার দেখা হয়েছে
+15 টি ভোট
3 টি উত্তর 1,331 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 2,830 বার দেখা হয়েছে
19 এপ্রিল 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,887 জন সদস্য

42 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. gamdomromania

    100 পয়েন্ট

  3. lc79aqwin

    100 পয়েন্ট

  4. mu88ppcom

    100 পয়েন্ট

  5. f168vision2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...