Air freshener/Body spray এর ভিতরের গ্যাস/তরল পদার্থ বাইরের পরিবেশের থেকে তুলনামূলক বেশি ঠান্ডা কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
507 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

বডিস্প্রে বা পারফিউম যখন আমরা শরীরের কোনো অংশে স্প্রে করি তখন ঠান্ডা একটা অনুভূতি হয়। বডিস্প্রে বা পারফিউম এর বোতলে যে সুগন্ধী থাকে তা মূলত গ্যাস যা তরল আকারে থাকে। বোতলের ভিতর এই গ্যাস থাকে উচ্চচাপে, বোতলের মুখ চেপে এই গ্যাস বের করার পর তা উচ্চচাপ থেকে হঠাৎ নিম্নচাপ অঞ্চলে চলে আসে। উচ্চচাপে থাকা কোনো গ্যাস হঠাৎ নিম্নচাপ অঞ্চলে ছেড়ে দেওয়া হলে সে গ্যাসর আয়তন বৃদ্ধি পায় এবং গ্যাসটি চারপাশ থেকে শক্তি শোষণ করে নেয়। এই প্রক্রিয়াকে তাপগতিবিদ্যায় বলে জুল থমসন ইফেক্ট। বডিস্প্রে বা পারফিউম যখন আবদ্ধ বোতলে থাকে তখন এর আয়তন কম থাকে এবং আশেপাশের চাপে গ্যাস সংকুচিত থাকে। বোতলের মুখ চেপে পারফিউম বের করার পর তা সংকোচন থেকে প্রসারণ হয়। এই প্রসারণের জন্য প্রয়োজন হয় শক্তির, ত্বকে স্প্রে লাগার পর তা ত্বক থেকে শক্তি হিসেবে তাপ শুষে নেয়। এই কারণে বডিস্প্রে বা পারফিউম ত্বকে লাগলে ঠান্ডা লাগে।

©Nishat Tasnim (Science Bee Family)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 1,927 বার দেখা হয়েছে
+25 টি ভোট
1 উত্তর 683 বার দেখা হয়েছে
+15 টি ভোট
4 টি উত্তর 1,299 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 402 বার দেখা হয়েছে

10,968 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,203 জন সদস্য

19 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 19 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2050 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. showravdas11

    120 পয়েন্ট

  4. nohuvgv1n

    100 পয়েন্ট

  5. SAKURATOTO

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...