মানুষের গায়ের রং আলাদা আলাদা হয় কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+27 টি ভোট
1,478 বার দেখা হয়েছে
করেছেন (32,140 পয়েন্ট)

4 উত্তর

+2 টি ভোট
করেছেন (32,140 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

মানুষের গায়ের রং তিন প্রকার রঞ্জক পদার্থের (pigments) উপর নির্ভর করে।

এগুলো হলো-

• বাদামী বর্ণের মেলানিন

• হলুদ বর্ণের ক্যারোটিন

• লাল বর্ণের হিমোগ্লোবিন

এ রঞ্জক পদার্থগুলোর বিভিন্ন অনুপাতে মিশ্রণ ত্বকের রংকে আলাদা করে তুলে।

মেলানিনের পরিমাণ বেশি হলে গায়ের রং কালো দেখায় এবং এসব রঞ্জকের অবর্তমানে গায়ের রং সাদা হয়।

Reference:

• প্রাত্যহিক জীবনে বিজ্ঞান

• Wikipedia

human body colour

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
মূলত জিনগত পার্থক্যের কারণে মানুষের শরীরে মেলানিন পিগমেন্টের ধরন ও পরিমাণ ভিন্ন হয়। খেয়াল করলে দেখবে, ভৌগোলিক অবস্থানের কারণেও গায়ের রঙের ভিন্নতা দেখা যায়। এজন্য একেক দেশের মানুষের গায়ের রঙ একেক রকম হয়। এর পেছনে মূল কারণ সূর্যের আলো।
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
মানুষের শরীরে মেলানিন নামে এক ধরনের পিগমেন্ট থাকে। এই মেলানিন পিগমেন্টের ধরন ও পরিমাণের উপরেই নির্ভর করে আমাদের গায়ের রং।

মেলানিন দুই প্রকার, ইউমেলানিন ও ফিউমেলানিন। ইউমেলানিন বাদামি বা কালো রঙের পিগমেন্ট, আর ফিউমেলানিন লাল বা হলুদ রঙের পিগমেন্ট। এ মেলানিনগুলো মেলানোসাইটস নামে একটি কোষে তৈরি হয়। এই কোষ থাকে আমাদের ত্বকের বাইরের অংশে অর্থাৎ এপিডার্মিস স্তরে।

সাধারণত শরীরে ইউমেলানিনের পরিমাণ যত বেশি হয়, গায়ের রঙ তত গাঢ় হয়। আবার ফিউমেলানিনের পরিমাণ বেশি হলে গায়ের রঙ হালকা হয়।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
মানুষের গায়ের রং সাদা বা কালো হয় মূলত ত্বকে এই মেলানিন এর উপস্থিতির কারণে। মেলানিন কম বা বেশি থাকার উপরেই নির্ভর করে একজন মানুষ সাদা হবে নাকি কালো হবে। যার শরীরে মেলানিন যত বেশি সেই রঙের দিক দিয়ে তত কাল হয়। এই মেলানিন ত্বকে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মির প্রভাব নিয়ন্ত্রণ করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
3 টি উত্তর 538 বার দেখা হয়েছে
28 জানুয়ারি 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md. Arafat Hasan (16,190 পয়েন্ট)
+12 টি ভোট
1 উত্তর 3,219 বার দেখা হয়েছে
20 ফেব্রুয়ারি 2019 জিজ্ঞাসা করেছেন Rasel (230 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 722 বার দেখা হয়েছে
10 নভেম্বর 2019 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 547 বার দেখা হয়েছে

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,051 জন সদস্য

19 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 19 জন গেস্ট অনলাইনে
  1. ck44okcom

    100 পয়েন্ট

  2. betjdb6com

    100 পয়েন্ট

  3. ao88coin

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...