বাদাম সারারাত পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী। কাঁচা বাদাম হালকা তাপে ভেজে খাওয়া তেমন ক্ষতিকর নয়, তবে পুষ্টিগুণ সর্বোচ্চ মাত্রায় ধরে রাখার জন্য ভিজিয়ে রেখে খাওয়ার কোনো বিকল্প নেই। কারন, কাঠবাদামের শক্ত বাদামী খোসায় ট্যানিন (Tannin) নামক একটি উপাদান থাকে। পানিতে ৮-১২ ঘণ্টা ভিজিয়ে রাখলে এই ট্যানিন নিষ্ক্রিয় হয়ে যায় এবং খোসাটি নরম হয়ে সহজে ছাড়ানো যায়। খোসা ছাড়ালে বাদামে থাকা ভিটামিন-ই, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম আমাদের শরীর খুব সহজে শোষণ করতে পারে।
অপরদিকে, আখরোটে প্রচুর পরিমাণে ফাইটিক অ্যাসিড (Phytic Acid) থাকে। এই ফাইটিক অ্যাসিড একটি অ্যান্টি-নিউট্রিয়েন্ট, যা আমাদের শরীরে আয়রন ও জিঙ্ক শোষণে বাধা দেয়। পানিতে ভিজিয়ে রাখলে এই ফাইটিক অ্যাসিডের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়, ফলে বাদাম সহজে হজম হয় এবং পেট ফাঁপার সমস্যা হয় না।
সোর্সঃ
১।
https://www.healthline.com/nutrition/raw-vs-roasted-nuts
২।
https://www.healthline.com/nutrition/soaking-almonds