আজ থেকে প্রায় ১০,০০০ বছর আগে মানুষ যখন প্রথম বন্য গরুকে গৃহপালিত করতে শুরু করে, তখন এদের আদি পূর্বপুরুষদের নাম ছিল অরকস (Aurochs)। মানুষের অতিরিক্ত শিকার এবং বাসস্থানের সংকটের কারণে ১৬২৭ সালে পোল্যান্ডের বনে পৃথিবীর শেষ অরকসটি মারা যায় এবং প্রজাতিটি বিলুপ্ত হয়ে যায়। এই অরকস থেকেই পরবর্তীতে নির্বাচনী প্রজননের (Selective Breeding) মাধ্যমে আজকের শান্ত গৃহপালিত গরুর উৎপত্তি হয়েছে।
বাংলা ভাষায় ‘গরু’ শব্দটি কোনো একক ব্যক্তি অবিষ্কার করে নি, বরং মানুষের মুখে মুখে এটি বিকশিত হয়েছে। এটির মূল উৎস প্রাচীন সংস্কৃত শব্দ ‘গৌ’ (गो)। ভাষাতাত্ত্বিক বিবর্তনের নিয়মে সংস্কৃত ‘গোরূপ’ (गो रूप) শব্দ থেকে পর্যায়ক্রমে এটি প্রাকৃত ও অপভ্রংশের স্তর পার হয়ে আধুনিক বাংলায় ‘গরু’ বা ‘গোরু’ রূপে রূপান্তর লাভ করেছে (গোরূপ > গোরুপ > গোরু > গরু)।
সোর্সঃ
১। https://www.nhm.ac.uk/discover/from-aurochs-to-burgers.html
২৷ https://www.risingbd.com/art-literature/news/361770