বাহিরের বা বেওয়ারিশ ভ্যাক্সিন না দেওয়া বিড়াল আঁচড় দিলে সেটিকে অবহেলা করা একদমই উচিত নয়। এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা চিকিৎসা হিসেবে প্রথমেই ক্ষতস্থানটিকে স্বাভাবিক তাপমাত্রার ট্যাপের পানির নিচে ভালোভাবে আলতো করে ধুয়ে পেলতে হবে। ধোয়ার পর ক্ষতস্থানে পোভিডোন-আয়োডিন (যেমন: ভায়োডিন বা সেভলন ক্রিম) বা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম লাগাতে হবে। তারপর, একটি জীবাণুমুক্ত ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থানটি মুড়ে দিতে হবে। সংক্রমণের ঝুঁকি এড়াতে আট ঘণ্টার মধ্যে ব্যান্ডেজসহ পেশাদার চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।
সোর্সঃ
https://health.clevelandclinic.org/cat-bites-scratches