যদি কারো ঘুম পায়, কিন্তু সে যদি রাত ১২ টা পাড় করে ফেলে, তাহলে হঠাৎ করেই ঘুম চলে যাওয়ার কারণ কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
72 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (2,760 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,760 পয়েন্ট)
মানুষের স্বাভাবিক ঘুমানোর সময় (রাত ১০টা - ১১টা) পার হয়ে গেলে হঠাৎ ঘুম চলে যাওয়া বা শরীর চাঙ্গা হয়ে যাওয়ার ব্যাপারটি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় "সেকেন্ড উইন্ড" (Second Wind) বা "ওয়েক মেইনটেন্যান্স জোন" (Wake-Maintenance Zone) বলা হয়।

আমাদের শরীরে মস্তিষ্ক এর একটি অংশ 'Suprachiasmatic Nucleus' নিয়ন্ত্রিত একটি অভ্যন্তরীণ ঘড়ি রয়েছে, যাকে সার্কাডিয়ান রিদম (Circadian Rhythm) বলা হয়। এটি আলো ও অন্ধকারের ওপর ভিত্তি করে কাজ করে এবং রাতে অন্ধকার বাড়ার সাথে সাথে এটি মেলাটোনিন হরমোন নিঃসরণ করে আমাদের ঘুমানোর সংকেত দেই। এভাবে শরীর প্রতিদিন ঘুমানোর জন্য একটি নির্দিষ্ট সময় বা 'স্লিপ উইন্ডো' তৈরি করে (যেমন: রাত ১০টা থেকে ১১টা)। এই সময়ে মস্তিস্কে অ্যাডেনোসিন (Adenosine) নামক একটি রাসায়নিক পদার্থ জমা হয়ে তীব্র "ঘুমের চাপ" (Homeostatic Sleep Pressure) তৈরি করে।

যখন আপনি ঘুমের চাপ উপেক্ষা করে রাত ১২টা পার করে ফেলেন, তখন শরীর নিজেকে সজাগ রাখতে জরুরি অবস্থা বা 'সারভাইভাল মোড' সক্রিয় করে। এর ফলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসল (Cortisol) এবং অ্যাড্রেনালিন (Adrenaline)-এর মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্ককে এতটাই সতর্ক (Wired) করে তোলে যে ঘুম পুরোপুরি উধাও হয়ে যায়।

 

সোর্সঃ https://ubiehealth.com/doctors-note/second-wind-11pm-body-clock-explained-42-rhythm-ux32e4

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 567 বার দেখা হয়েছে
08 জুলাই 2022 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Mahfuzur Rahman RM (9,390 পয়েন্ট)

11,000 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,051 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. singhal1

    140 পয়েন্ট

  4. EricaCarl

    140 পয়েন্ট

  5. securehealth

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...