উত্তপ্ত বস্তু ঠান্ডা করলে তাপশক্তি কোথায় চলে যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
68 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (2,770 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,770 পয়েন্ট)
তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী, মহাবিশ্বে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত অথবা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে।

যখন কোনো বস্তুকে গরম করা হয়, তখন উক্ত বস্তুর মধ্যে থাকা অণু বা পরমাণুগুলো অনেক বেশি গতিশক্তিতে কাঁপতে থাকে। এমতাবস্থায়, বস্তুটিকে যখন স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেওয়া হয়, তখন এটি তার আশে পাশের কম তাপমাত্রার বায়ু বা পরিবেশের সংস্পর্শে আসে। ফলে, গরম বস্তুর অতিরিক্ত তাপশক্তি মূলত তিনটি উপায়ে পরিবেশে ছড়িয়ে পড়ে:

১। পরিবহন (Conduction) এর মাধ্যমে গরম বস্তুটির সংস্পর্শে থাকা আশপাশের বায়ুর অণুগুলোর সাথে সংঘর্ষের ফলে তাপশক্তি সরাসরি স্থানান্তরিত হয়।

২। পরিচলন (Convection) এর মাধ্যমে বস্তুটির চারপাশের গরম বাতাস হয়ে ওপরে উঠে যায় এবং ঠান্ডা বাতাস এসে সেই জায়গায় প্রতিস্থাপিত হয়, যা ক্রমাগত গরম বস্তুটি থেকে তাপ শুষে নেয়।

৩। বিকিরণ (Radiation) পক্রিয়ার মাধ্যমে বস্তুটির পৃষ্ঠ থেকে অবলোহিত আলো বা ইনফ্রারেড রশ্মি (Infrared Radiation) হিসেবে তাপশক্তি চারদিকের পরিবেশে ছড়িয়ে পড়ে।

 

সোর্সঃ https://www.bbc.co.uk/bitesize/articles/znw7jsg

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
4 টি উত্তর 875 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 1,265 বার দেখা হয়েছে
+1 টি ভোট
7 টি উত্তর 1,040 বার দেখা হয়েছে
05 নভেম্বর 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,511 জন সদস্য

117 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 117 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. cakhiazbltv

    100 পয়েন্ট

  3. IDNWilburn91

    100 পয়েন্ট

  4. xoilacxcrtv

    100 পয়েন্ট

  5. lx88slive

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...