কিছু ছেলেকে ২৪–২৫ বছর বয়সেও ১৭–১৮ বছরের মতো দেখায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
181 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (2,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
এর পিছনে জেনেটিক্স, হরমোনাল পরিবর্তন, জীবনযাপনের ধরণ, অভ্যাস, শারীরিক গঠন, বয়সন্ধিকাল আরও অনেক ফ্যাক্টর কাজ করে। আমাদের চেহারা, গঠন, ত্বকের ধরন অনেকটাই জিন দ্বারা নির্ধারিত। বাবা-মা থেকে আমরা এসব বৈশিষ্ট পাই। যাদের পরিবারে দেরিতে বয়সের ছাপ পড়ার প্রবণতা আছে তারা সাধারণত বেশি সময় ইয়ং দেখায়। আবার টেস্টোস্টেরন, গ্রোথ হরমোন ইত্যাদির মাত্রা শারীরিক পরিপক্বতায় অনেক বড় ভূমিকা রাখে। কারোও কারোও এই হরমোনাল পরিবর্তন ধীরে হয় যার ফলে মুখমন্ডল, শরীরের পরিবর্তনও ধীরে ধীরে দেখা যায়। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, কম স্ট্রেস, ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা, এসবের ফলেও বয়সের ছাপ দেরীতে পড়তে পারে। অনেকে আবার নিয়মিত স্কিন কেয়ার করে। মুখে দাড়ি, গোফ থাকলে তাকে অপেক্ষাকৃত বেশি বয়স্ক মনে হয় আবার দাড়ি, গোফ ছাড়া এমন ছেলেদের বয়স অপেক্ষাকৃত কম মনে হয়। কারও আবার বয়সন্ধিকাল সাধারণ বয়সের তুলনায় আরও পরে শুরু হয়, এজন্যও অনেক সময় তাদের বয়সে কম মনে হয়।

Abdullah Al Masud
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 10,016 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 5,410 বার দেখা হয়েছে
+16 টি ভোট
1 উত্তর 63,338 বার দেখা হয়েছে

10,968 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,318 জন সদস্য

85 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 85 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2050 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. showravdas11

    120 পয়েন্ট

  4. s8jpncom3

    100 পয়েন্ট

  5. bitbrowsercom1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...