যৌন আকাঙ্খা কমে যাওয়ার লক্ষণ ও কারণগুলো কি কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
315 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (120 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (860 পয়েন্ট)
প্রিয়জনকে নিয়ে অন্তরঙ্গ সময় কাটানোর ইচ্ছে যখন তখন হতে পারে। কিন্তু অনেক কারণেই যৌন আকাঙ্ক্ষা মরে যেতে পারে। অনেক সময়ই অনেকে ভেবে পান না, কি কারণে তার কাছে সেক্স আর ভালো লাগে না। এখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কি কারণে যৌনতার প্রতি আগ্রহ চলে যেতে পারে।

১. যৌনজীবনকে বিপর্যস্ত করে দিতে পারে স্ট্রেস। প্রতিদিনের স্ট্রেসপূর্ণ কাজ এবং মানসিকতা মন থেকে যৌন আকাঙ্ক্ষাকে তাড়িয়ে দিতে পারে।

২. ঘুমের অভাবে সেক্সের প্রতি আগ্রহ হারাতে পারেন। ঠিকমতো ঘুম না হলে এরপর যৌনতা বিরক্তিকর ঠেকতে পারে।

৩. সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কোনো বিষয়ে একচোট তর্ক-বিতর্কের পর সেক্স আর উপভোগ্য নাও হতে পারে।

৪. নারীদের পিরিয়ড-সংক্রান্ত নানা জটিলতা হয়। এর একট নির্দিষ্ট চক্র থাকে। এতে ঝামেলা দেখা দিলে মেয়েদের যৌন আকাঙ্ক্ষা চলে যেতে পারে।

৫. জন্মনিয়ন্ত্রণে পিল খান নারীরা। এই ওষুধ এক ধরনের বিষণ্নতা এনে দেয়। এতে অনেকের অ্যালার্জিও দেখা দেয়। এসব কারণে সেক্স থেকে আগ্রহ সরে যেতে পারে।

৬. এটা মনের কোনো বিচিত্র খেয়াল হতে পারে।

হঠাৎ করেই মনে যৌনতার প্রতি বিতৃষ্ণা চলে আসতে পারে।

৭. উপভোগ্য সময়ে কোনো কাজের চিন্তা বা টেলিফোন বা পরিবারের অন্য কোনো সদস্যের বিরক্তিতে ইচ্ছাটা উবে যেতে পারে।

৮. দেহ-মনের সঙ্গে খাবারের সরাসরি সম্পর্ক রয়েছে। ভুল খাবার খেলে মন থেকে সেক্সের ইচ্ছা চলে যেতে পারে।  

৯. প্রযুক্তি নিয়ে দারুণ ব্যস্ততাও যৌনতার প্রতি অনাগ্রহ এনে দিতে পারে। তাই সময়মতো প্রযুক্তিকে ত্যাগ করুন।

১০. শ্বাস-প্রশ্বাসে সমস্যা আপনাকে যৌনতা থেকে দূরে ঠেলে দিতে পারে। হাঁপানি সমস্যা থাকলে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন। এতে যৌনতার প্রতি আগ্রহ থাকবে না।

১১. ধূমপান হৃদযন্ত্র এবং ফুসফুরে সমস্যা করে। সিগারেটের নিকোটিন যৌন উত্তেজনাকে প্রশমিত করে। তাই এই বদভ্যাস যৌনতার শত্রু।

১২. টেলিভিশন এবং সিনেমায় নিয়ে খুব বেশি সময় কাটানো যৌনজীবনের কাল হয়ে উঠতে পারে।

১৩. ব্যায়াম দেহের জন্যে উপকারী। কিন্তু অতিরিক্ত ব্যায়াম দেহকে ক্লান্ত করে দেবে। তখন সেক্স করতে অবশ্যই ভালো লাগবে না।

১৪. অ্যালকোহলও সেক্সবিরোধী। অনেকে মনে করেন, এটি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে। কিন্তু আসলে অ্যালকোহল আপনার যৌন উত্তেজনাকে নিষ্ক্রিয় করে দেবে।

১৫. খুব বেশি পর্ন ছবি আপনার রুচিবোধকে ধ্বংস করে দিতে পারে। তখন স্বাভাবিক যৌন আচরণ থেকে ভালোলাগা চলে যাবে।

সূত্র : আইডিভা

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 4,212 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 1,605 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 328 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 329 বার দেখা হয়েছে

10,897 টি প্রশ্ন

18,595 টি উত্তর

4,746 টি মন্তব্য

867,121 জন সদস্য

46 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 45 জন গেস্ট অনলাইনে
  1. Muhammad Al-Amin

    540 পয়েন্ট

  2. আব্দুল্লাহ আল মাসুদ

    420 পয়েন্ট

  3. 22vipicu1

    100 পয়েন্ট

  4. Haywin1chat

    100 পয়েন্ট

  5. tylecacuocharpand

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...