কেউ ১,০০০ কি.মি দূর থেকে কাউকে দেখে দেখে কথা বলবে এটা আজথেকে দু'শ বছর আগে কল্পনাও করা যেতো না৷ তাহলে টাইম ট্রাভেল যা আজ সম্পূর্ণ অসম্ভব, তা কেন কোনো এক সময় সম্ভব হতে পারবে না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
513 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (4,460 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (1,100 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
টাইম ট্রাভেলের ধারনা উঠে আসে ১৯০০ এর দশকের প্রথম দিকে। ১৮৯৫ সালে, লেখক H.G. Wells তার উপন্যাস "The Time Machine" এ টাইম ট্রাভেলের ধারনা তুলে ধরেন। এবং মুলত এর পরেই টাইম ট্রাভেলের বেপারটি জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। "The Time Machine" উপন্যাসটি শুধুমাত্র একটি সায়েন্স ফিকশান হওয়া সত্ত্বেও এই উপন্যাস দারা প্রভাবিত হয়ে বিভিন্ন রিসার্চ পেপার পদার্থবিজ্ঞানীদের দারা লেখা হয়।

শুতে অবাক লাগলেও সত্যি যে, বিজ্ঞান বলে তাত্বিকভাবে টাইম ট্র্যাভেল আসলেই সম্ভব। এবং তার কৌশলও আমরা বর্তমানে জানি।

টাইম ট্র্যাভেল দুই ধরনের হতে পারে। অতীতে ট্র্যাভেল এবং ভবিষ্যতে ট্র্যাভেল।

টাইম ট্রাভেলের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা এবং তত্ত্ব আইনস্টাইনের Theory of Special Relativity থেকে পাওয়া যায়। আগে সবায় মনে করত সময় একটি ধ্রুবক জিনিস। বিখ্যাত বিজ্ঞানী Sir Issac Newton সময়কে ধ্রুবক বলেছিলেন। তবে আইনস্টাইন বলেন সময় ধ্রুবক নয়, সময় আপেক্ষিক। সময় বস্তুর গতি ও বস্তুর উপর কার্যকর অভিকর্ষজ বলের উপর নির্ভরশীল। আইনস্টাইনের Theory of Special Relativity অনুযায়ী, সময় ভিন্ন ভিন্ন বস্তুর জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। একটি স্থির বস্তু অপেক্ষা একটি গতিশীল বস্তুর সময় ধিরে চলে। এই তত্ত্ব প্রমান করার জন্য ১৯৭১ সালে একটি পরিক্ষা করে প্রমান করা হয়েছিল। এছাড়া কোনো বস্তুর উপর মহাকর্ষ বল যত বেশি হবে, সেই বস্তুর জন্য সময় ধিরে চলেতে থাকে।  

সুতরাং বলা যায়, আমরা যদি কোনো যানে আলোর গতিতে ১০ বছর মহাকাসে থেকে পৃথিবীতে আবার ফিরে আসি, তাহলে আমাদের জন্য ১০ বছর সময় অতিক্রম হলেও, পৃথিবীতে প্রায় ৯০০০ বছর অতিক্রম হয়ে যাবে। তবে আমরা কখনই এমন কোনো যান তইরিকরতে পারব না যা আলোর গতিতে চলতে পারবে।

এছাড়া আমরা যদি কোনো যান নিয়ে এমন কোনো স্থানে যেতে পারি, যেখানে মহাকর্ষ বল অনেক বেশি, এবং সেখানে কিছু সময় থেকে পৃথিবীতে ফিরে আসলে আমাদের জন্য কম সময় অতিক্রম হলেও পৃথিবীতে অনেক বেশি সময় অতিক্রম হয়ে যাবে। তবে যত বেশি মহাকর্ষ বলের প্রভাবে থাকতে হবে, তত বলে মানুষ বেচে থাকতে পারবে কিনা তা আমরা জানি না।

তবে এই দুই ভাবেই শুধু মাত্র ভবিষ্যতে যাওয়া সম্ভব। অতীতে নয়। এবং বিজ্ঞান অনুযায়ী অতীতে যাওয়া সম্ভব নয়। এর প্রমান হচ্ছে The Grandfather Peradox।

সুতরাং আমরা বলতে পারি, আমরা বর্তমানে টাইম ট্র্যাভেল করার উপায় জানি। কিন্তু আমরা টাইম ট্র্যাভেল এখনও করতে পারিনা প্রযুক্তিগত অসামর্থ্যতার কারনে। হয়ত ভবিষ্যতে আমরা টাইম ট্রাভেল করতে পারব।
+1 টি ভোট
করেছেন (860 পয়েন্ট)
যদিও প্রযুক্তির অগ্রগতি আমাদের দীর্ঘ দূরত্বে যোগাযোগ অর্জনের অনুমতি দিয়েছে, সময় ভ্রমণ জটিল চ্যালেঞ্জের সাথে জড়িত, যেমন পদার্থবিদ্যার প্রতিষ্ঠিত নীতি লঙ্ঘন, কার্যকারণ প্যারাডক্স এবং সময়ের প্রকৃতি সম্পর্কে আমাদের বর্তমান উপলব্ধি। এটি একটি তাত্ত্বিক ধারণা রয়ে গেছে যেখানে অনেক বাধা রয়েছে যার সমাধান করা প্রয়োজন। বৈজ্ঞানিক অগ্রগতি নতুন অন্তর্দৃষ্টি আনতে পারে, কিন্তু এখন পর্যন্ত, পদার্থবিজ্ঞানের আইন সম্পর্কে আমাদের বর্তমান বোঝার ভিত্তিতে টাইম ট্রাভেল কে অত্যন্ত অসম্ভাব্য বলে মনে করা হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+13 টি ভোট
5 টি উত্তর 1,979 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 503 বার দেখা হয়েছে
02 জানুয়ারি 2023 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ahsanul Islam Badhon (130 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 645 বার দেখা হয়েছে
08 জুলাই 2022 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rakib Ahmed (520 পয়েন্ট)
+4 টি ভোট
2 টি উত্তর 644 বার দেখা হয়েছে
17 এপ্রিল 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন PabonAhsanIvan (2,620 পয়েন্ট)

11,012 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,190 জন সদস্য

17 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 17 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    340 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...