চিল আর ঈগলের মধ্যে পার্থক্য কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
4,514 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (17,760 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
পৃথিবীর সমস্ত চিল আর ঈগল একই পরিবারের, যার নাম অ্যাকসিপিটরিডী (Accipitridae)।
তাদের মূল পার্থক্য তাদের উপপরিবারের। অ্যাকসিপিটরিডী তেরোটা উপপরিবার বা Sub-family নিয়ে গঠিত, যার মধ্যে শুধু চিল আর ঈগলই না, আছে বাজা, বাজার্ড, হ্যারিয়ার বা কাপাসি, হক বা শিকরেপাখি এরাও।
ট্যাক্সোনোমির পার্থক্য ছাড়াও গঠণগত দিকেও রয়েছে পার্থক্য। অধিকাংশ ঈগলই চিলের চাইতে আকারে বড়, শক্তসামর্থ্য, তুলনামূলক অনেক মোটা আর শক্তিশালী পা আর মোটা চঞ্চুর অধিকারী হয়। ওদের ফ্লাইট রেঞ্জও উচু হয় অনেকসময়। তবে কিছু ঈগল চিলের আকারেরো হয়। যেমন Booted Eagle, Indian Spotted Eagle ইত্যাদি। এদের শীতে আমাদের দেশেও দেখা যায়।
পক্ষান্তরে চিলেরা তুলনামূলক ছোট গড়ণের হয়। পা চিকন আর কম শক্তিশালী হয়। সব ঈগল শিকারী হলেও সব চিল শিকারী হয়না। আমাদের দেশে যে তিন প্রজাতির চিল দেখা যায়, ভূবন চিল (Black Kite), শঙ্খচিল (Brahminy Kite) আর কাটুয়াচিল (Black-winged Kite) এদের মধ্যে ভূবনচিলই সংখ্যায় অনেক অনেক বেশি আর এরা মোটেও শিকারী না। এদের পা আর থাবার দূর্বল এবং এরা উচ্ছিষ্টভোজী। তাই ময়লার ভাগারের আশেপাশে এদের খুব দেখা যায়।
পক্ষান্তরে শঙ্খচিল শিকারী আর মূলত মাছ খায় আর কাটুয়াচিল ইদুর, ছুচো, সাপ এসব খায় আর আকারেও চিলের চাইতে অনেক ছোট।

@Muhammad Shahed Raiyan
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 2,014 বার দেখা হয়েছে
13 সেপ্টেম্বর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 579 বার দেখা হয়েছে
16 জানুয়ারি 2022 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+5 টি ভোট
2 টি উত্তর 2,244 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,741 বার দেখা হয়েছে
+11 টি ভোট
3 টি উত্তর 5,578 বার দেখা হয়েছে

11,047 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,363 জন সদস্য

52 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 52 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    320 পয়েন্ট

  2. Singhalindutries002

    160 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...