পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামকে কীভাবে প্রক্রিয়াকরণ করা হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
373 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (8,590 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনের পর তাকে এনরিচ বা সমৃদ্ধ করতে হয়। কারণ প্রকৃতিতে কয়েক ধরনের ইউরেনিয়াম আইসোটোপ রয়েছে। কিন্তু এদের মধ্যে শুধু ইউরেনিয়াম-২৩৫ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা সম্ভব। তবে এই আইসোটোপটি ইউরেনিয়ামে থাকে ১% এর চেয়েও কম। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করতে হলে এর পরিমাণ ৩%-৫% পর্যন্ত বাড়ানো দরকার। সেজন্যই ইউরেনিয়ামকে সমৃদ্ধ বা এনরিচ করতে হয়। এজন্য সেন্ট্রিফিউজ মেশিনে ইউরেনিয়ামকে ঘুরানো হয়। সেন্ট্রিফিউজ হলো এক বিশেষ যন্ত্র যেটাতে একটা অক্ষদন্ডকে কেন্দ্র করে একেকটি ড্রাম সেকেন্ডে ১০০০ঘুর্ণন গতিতে ঘুরতে থাকে এবং ড্রামে থাকা গ্যাসীয় ইউরেনিয়ামও ঘুরতে থাকে। ফলে অপেক্ষাকৃত ভারী ইউরেনিয়াম আইসোটোপগুলো ড্রামের দেয়ালের দিকে আর হালকাগুলো কেন্দ্রের দিকে জমা হয়। এভাবে একই প্রক্রিয়া কয়েক হাজারবার করতে হয়। তারপর এই তেজস্ক্রিয় ইউরেনিয়াম আইসোটোপ দিয়ে সাড়ে চার গ্রাম ওজনের ইউরেনিয়াম ট্যাবলেট তৈরি করা হয়। এরকম কয়ক হাজার ট্যাবলেট অনেকগুলো জ্বালানি রডে সাজানো হয়। ব্যাস, বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম প্রস্তুত।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 957 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 855 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 342 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,433 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 37 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. Nisorgo Nipun

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. Abid Hasan K.

    110 পয়েন্ট

  5. Hitclub68tv

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...