সাপের ছোবল দেওয়ার পর শক্ত করে বাঁধা কতটা যৌক্তিক ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
467 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

রাশিক আজমাইন : একেবারে অযৌক্তিক ৷ কারণ শক্ত করে বেঁধে দিলে পচন ধরে অঙ্গহানি হয়ে যাবে ৷ তাহলে কি বাঁধা যাবে না ? না বাঁধাই ভালো তবে বাঁধার জন্য উপযুক্ত নিয়ম মানতে হবে ৷

সব সাপের ছোবলে বাঁধা যাবে না ৷ যেমন ভাইপার জাতীয় সাপ ৷ এদের বিষ রক্তের উপর বিষক্রিয়া করে কোনোভাবেই দড়ি বা ফিতা ব্যবহার করা যাবে না ৷ বাঁধার জন্য প্রথম ছবির মতো ব্যান্ডেজ, শাড়ির পাড়, মাফলার, গামছা দিয়ে ঠিক এই ব্যান্ডেজ বাঁধতে যতটুকু চাপ দিতে হয় ততটুকু চাপ দিতে হবে ৷ বিষ ছড়ায় শিরা হয়ে কারণ ধমনি সুরক্ষিত জায়গায় থাকে ৷ সাপ এটার নাগাল পাবে না ৷ তাই শক্ত করে বেঁচে ধমনির রক্ত আটকানোর দরকার নেই ৷ শিরার রক্ত প্রবাহও আটকানো যাবে না ৷ গতি কমাতে হবে ৷ বিষযুক্ত রক্ত শিরায় আটকে গেলে যখন বাঁধন খোলা হবে তখন বাঁধ ভেঙে পানি ঢোকার মতো তীব্র বেগে রক্ত সাথে বিষ ছড়িয়ে পড়বে ৷

ছবি - ১ ঃ বাঁধলে এইভাবে বাঁধা উচিত ৷ এভাবে বেঁধে ২ ঘণ্টার বেশি রাখা যাবে না ৷

 

ছবি - ২ঃ (ভারতের) লাল চিহ্নে দুই দাঁতের দাগ দেখা যাচ্ছে ৷ কিন্তু বিষক্রিয়ার লক্ষণ নেই মানে একদমই ফুলে ওঠেনি ৷ তাই যে সাপে ছোবল সেটা বিষধর হলেও এক্ষেত্রে বিষ দেয়নি মানে ড্রাইবাইট ৷ মানুষ তো আর বুঝবে না ৷ শক্ত করে বেঁধে ওঝার কাছে নিয়ে যায় ৷ ওঝা কাটাকুটি করে, সেই জায়গাগুলো থেকে রক্তপাত হতে দেখা যাচ্ছে ৷ ভণ্ডামি করে নাগমণি ও গোবর লাগিয়ে দেয় ৷ তারপর কী মনে করে হাসপাতালে নিয়ে যায় ৷ ডাক্তাররা দেখলেন বিষক্রিয়ার লক্ষণ নেই তবু অ্যান্টিভেনম দিয়ে বাঁধন খুলে দিলেন ৷ কদিন পর ছেলেটার পায়ে ফোস্কা পড়ে, ফুলে ওঠে ৷ চিকিৎসদের মতে ওঝার জীবাণুযুক্ত জিনিস দিয়ে কাটাকুটি (যতই আগুনে পুড়াক, হাতে তো দস্তানা পরে না) করার কারণে ধনুষ্টঙ্কার এবং শক্ত করে বাঁধার কারণে পায়ে গ্যাস গ্যাংগ্রিন (পচন ধরা রোগের একটা ধরন) হবার প্রবল সম্ভাবনা আছে ৷

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 144 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 579 বার দেখা হয়েছে
03 ফেব্রুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+2 টি ভোট
5 টি উত্তর 1,270 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 473 বার দেখা হয়েছে
10 নভেম্বর 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+6 টি ভোট
2 টি উত্তর 1,996 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

904,307 জন সদস্য

98 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 98 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. sumclub1brcom

    100 পয়েন্ট

  4. hitclubttco

    100 পয়েন্ট

  5. abc8lease2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...