মুরগীর পেটের অপরিণত ডিম খেলে সন্তান হয় না! কতটুকু সত্য? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
3,615 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

গ্রামবাংলায় ডিম নিয়ে প্রচলিত রয়েছে নানা ধরনের শ্রুতি, ভুল ধারণা। এর মধ্যে প্রচলিত একটি ভুল ধারণা হচ্ছে মুরগীর পেটের অপরিণত ডিম খেলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারাবে।

মুরগীর পেটের অপরিণত নরম ডিমকে বলা হয় Eyerlekh। মাত্র জবাই করা মুরগীর পেটে এমন ডিম পাওয়া যায়। অপরিণত নরম ডিমে সাধারণ ডিমের মতো সাদা অংশ থাকেনা, অর্থাৎ ডিমের পুরো অংশটাই থাকে ফ্যাট। ডিমে যেমন সাদা বা বাদামী রঙের শক্ত খোলস থাকে অপরিণত ডিমে তেমন কোনো খোলস থাকেনা। বরং ফ্যাট পাতলা ঝিল্লিতে আবৃত থাকে। অপরিণত ডিম অনেকে ডিমের কুসুমের মতো ভাবেন। সাধারণ ডিমের কুসুম তরল পদার্থের মতো। অন্যদিকে অপরিণত ডিম পুরু, অনেকটা গলিত পনির এর মতো। 

অপরিণত ডিম ছোট থেকে বড় নানা আকৃতির হতে পারে। কিছু অপরিণত ডিমে নরম বা অপূর্ণ খোলস থাকে। মুরগীর পেটে একটি দুটি নয়, বহু সংখ্যক অপরিণত ডিম পাওয়া যায়। ডিমের রঙ হালকা হলুদ থেকে গাঢ় কমলা হয়। অপরিণত ডিম সাধারণ বয়স্ক মুরগীর পেট থেকে পাওয়া যায়, এমন ডিম প্রোটিনের ভালো উৎস। মুরগীর পেটের ডিম নানান দেশে নানাভাবে রান্না করে খাওয়া হয়। সিদ্ধ করে, স্যুপ হিসেবে, পাস্তা বা মুরগীর মাংসের সাথে খাওয়ার প্রচলন বেশি। অপরিণত ডিম উপাদেয় খাবার। এমন ডিম খাওয়ার সাথে সন্তান জন্ম না হওয়ার কোন সম্পর্ক নেই, নিশ্চিন্তে খেতে পারেন।

© নিশাত তাসনিম (সায়েন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
3 টি উত্তর 1,159 বার দেখা হয়েছে
25 এপ্রিল 2021 "মিথোলজি" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,850 পয়েন্ট)
+4 টি ভোট
2 টি উত্তর 3,903 বার দেখা হয়েছে
+11 টি ভোট
1 উত্তর 1,748 বার দেখা হয়েছে
28 অক্টোবর 2020 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,400 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 809 বার দেখা হয়েছে
02 ডিসেম্বর 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nadia (4,020 পয়েন্ট)

10,909 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,747 টি মন্তব্য

871,517 জন সদস্য

41 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 39 জন গেস্ট অনলাইনে
  1. পলি হাসান

    140 পয়েন্ট

  2. j188zcom

    100 পয়েন্ট

  3. go8netcom

    100 পয়েন্ট

  4. soykabio

    100 পয়েন্ট

  5. hi77blog

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...