রান্নার জন্য ইলেকট্রিক ইন্ডাকশন চুলা কি স্বাস্থ্যসম্মত? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,620 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (9,290 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,160 পয়েন্ট)
হ্যা, রান্নার জন্য ইলেকট্রিক ইন্ডাকশন চুলা অবশ্যই স্বাস্থ্যসম্মত।

ইনডাকশনে রান্না করা হয় মূলত বিদ্যুৎ আর ম্যাগনেট টেকনোলোজির যৌথ সমন্বয়ে। একটা আয়তকার বা চৌকো ক্ষেত্রের উপর একটি সমান প্লেট থাকে যার উপর বাসন রাখা হয় রান্নার জন্য। যখন বিদ্যুৎ অন করা হয় তখন একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ওই প্লেটে। তারপর যখন একটি পাত্র রান্না করার জন্য এই গরম প্লেটের উপর রাখা হয়, তখন তা সঙ্গে সঙ্গে গরম হতে থাকে ওই ম্যাগনেটিক ফিল্ডের সংস্পর্শে এসে। আর এতো তাড়াতাড়ি গরম হয় যে রান্নাও হয় খুব তাড়াতাড়ি। তবে সবরকম বাসন এতে ব্যাবহার করা যায়না। রান্নার আগে মনে রাখা দরকার যে শুধু আয়রন বা স্টিলের বাসনই ব্যবহার করা উচিৎ। কোনও ভাবেই অ্যালুমিনিয়ামের কিছু ব্যবহার করা উচিৎ নয়।

এটা নিজেও পরখ করে নেওয়া যায় যে বাসনটি ইনডাকশনে ব্যবহারের জন্য উপযুক্ত কিনা। যে বাসন ব্যবহার করবেন ভাবছেন, তার সামনে একটা ম্যাগনেট নিয়ে যান। যদি বাসন ম্যাগনেটকে আকর্ষণ করে তাহলে বুঝবেন যে বাসন ইনডাকশনে ব্যবহারের যোগ্য, আর না আকর্ষণ করলে যোগ্য নয়।

ইনডাকশন ব্যবহার করার সুবিধা অনেক। তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বিদ্যুৎ সাশ্রয় হয়, পরিষ্কার করতে সহজ, নিরাপদ, আরামদায়ক ভাবে রান্না করা যায়, গরমে ফ্যান চালিয়ে রান্না করতে পারবেন। যাদের ট্রান্সফারের চাকরি তাদের খুব কাজে লাগে। সবজায়গায় তো সবসময় গ্যাস সিলিন্ডারের সুবিধা পাওয়া যায়না।

শুধুমাত্র একটা দিকেই খেয়াল রাখবেন, বাড়িতে কোনো সদস্যের পেসমেকার থাকলে এটি ব্যবহার না করাই ভালো। ওই ব্যক্তি এটির কাছাকাছি এলে এটির মধ্যে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের জন্য তিনি ক্ষতিগ্রস্ত হবেন। তবে ঘরে সেরকম কেউ না থেকে থাকলে নির্দ্বিধায়

ইলেক্ট্রিক ইনডাকশন কুকওয়ারের সুবিধা নিন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 544 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 564 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 556 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 429 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 561 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

883,231 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 21 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. on68icom

    100 পয়েন্ট

  5. go88viad

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...