সিস্টেম সফটওয়্যার কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,485 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (33,350 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
এই সফটওয়্যার প্রোগ্রামগুলি কম্পিউটারের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং হার্ডওয়্যার চালানোর জন্য ডিজাইন করা হয়। System Software হল কম্পিউটারে এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারী এর মধ্যে ইন্টারফেস তৈরি করে। সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কার্যক্রম এবং ফাংশন সমন্বয় করে। উপরন্তু, এটি কম্পিউটার হার্ডওয়্যারের কাজ নিয়ন্ত্রণ করে এবং অন্য সব ধরনের সফটওয়্যার কাজ করার জন্য একটি পরিবেশ বা প্ল্যাটফর্ম প্রদান করে। OS (Operating System) হল সিস্টেম সফটওয়্যারের অন্যতম উদাহরণ; এটি অন্যান্য সমস্ত কম্পিউটার প্রোগ্রাম পরিচালনা করে। সিস্টেম সফটওয়্যারের অন্যান্য উদাহরণগুলির মধ্যে রয়েছে firmware, computer language translators এবং system utilities।
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)

সিস্টেম সফটওয়্যার একটি কম্পিউটার সফটওয়্যার যেটার নকশা করা হয়েছে, কম্পিউটারের হার্ডওয়্যার কে পরিচালনা করার জন্য এবং এপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কাজ করার উপযোগী পরিবেশ প্রদানের জন্য।[১][২]

উইন্ডোজ ১০ সিস্টেম সফ্টওয়্যার একটি উদাহরণ

সাধারণ সিস্টেম সফটওয়্যারের প্রকারগুলো হল:

  • কম্পিউটারের বাইওস (BIOS) এবং ডিভাইস ফার্মওয়্যার ( firmware) যেটা হার্ডওয়্যার (আগে থেকে অর্ন্তভুক্ত বা পরে লাগানো) পরিচালনার এবং নিয়ন্ত্রণের সাধারণ কাজ করে থাকে।
  • অপারেটিং সিস্টেম যা কম্পিউটারের সকল অংশকে একত্রে কাজ করায়। যেমন ডেটা আদান প্রদান, আউটপুট তৈরী এবং প্রদর্শন। এটা উচ্চ-স্তরের সিস্টেম সফটওয়্যার চালানোর এবং এপ্লিকেশন সফটওয়্যার চালানোর একটি প্লাটফর্ম ও বটে।
  • ইউটিলিটি সফটওয়্যার এটা কোন কিছু বিশ্লেষণ, বাছাই বা পছন্দ নির্ধারণ, তরান্বিতকরণ এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়।

কিছু কিছু প্রকাশনায়, সিস্টেম সফটওয়্যারের ব্যাখ্যায় সফটওয়্যার উন্নয়নের টুলস যেমন কম্পাইলার, লিঙ্কার অথবা ডিভাগার ইত্যাদিকেও এর আওতায় ফেলা হয়েছে।[৩]

সিস্টেম সফটওয়্যারের বিপরীতে, এপ্লিকেশন সফটওয়্যার বলতে বুঝায় যে সফটওয়্যার দ্বারা ব্যবহারকারী লেখা লিখতে পারে, গেমস খেলতে পারে, গান শুনতে পারে অথবা ইন্টারনেট ব্যবহার করতে পারে।[৪]

 

সিস্টেম সফটওয়্যারের প্রকারভেদ

সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম এবং কম্পিউটার সিস্টেম ব্যবহার করার সুযোগ দেয়। এটাতে আছে ডাইগনস্টিক টুলস, কম্পাইলার, সার্ভার, ইউটিলিটি, ভাষা পরিবর্তনের সুযোগ, ডেটা আদান প্রদানের সুযোগ, ডেটাবেস সিস্টেম এবং আরো অনেক কিছু। সিস্টেম সফটওয়্যারের উদ্দেশ্য হল, এপ্লিকেশনগুলোকে পৃথক করা প্রোগ্রামারদের জন্য যাতে জটিলতা এবং বিশেষ ব্যবহার এড়িয়ে চলা যায়।

বিশেষ ধরনের সিস্টেম সফটওয়্যারের মধ্যে আছে:

  • লোডার
  • লিঙ্কার
  • ইউটিলিটি
  • গ্রাফিক ইউজার ইন্টাফেস বা জিইউআই
  • শেল
  • বাইওস
  • হাইপারভিসরস
  • বুট লোডারস
  • ডেটাবেজ ব্যবস্থাপনা (এসকিউএল, নোএসকিউএল)

যদি সিস্টেম সফটওয়্যারকে স্থায়ী স্মৃতিতে জমা রাখা হয় একে ফার্মওয়্যার বলে যেমন, আইসি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 802 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,840 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 565 বার দেখা হয়েছে
07 জুন 2022 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nishat Tasnim (7,950 পয়েন্ট)
+1 টি ভোট
3 টি উত্তর 702 বার দেখা হয়েছে
+5 টি ভোট
2 টি উত্তর 476 বার দেখা হয়েছে
06 ফেব্রুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Martian (93,090 পয়েন্ট)

10,921 টি প্রশ্ন

18,622 টি উত্তর

4,747 টি মন্তব্য

875,717 জন সদস্য

26 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 26 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    470 পয়েন্ট

  2. Aviator Game

    180 পয়েন্ট

  3. bobbyanderson0

    140 পয়েন্ট

  4. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  5. thoitietmiennameduvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত গ্যাস রঙ পাখি সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...