bootstrap paradox কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
582 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (2,630 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
বুটস্ট্র্যাপ নামটা সবচেয়ে বেশি পরিচিত ওয়েব ডিজাইনারদের কাছে। বুটস্ট্র্যাপ শব্দটির অর্থ জুতার ফিতা। ইংরেজি প্রবাদ ‘Pulling yourself by bootstrap‘ তথা নিজের জুতার ফিতা ধরে নিজেকে টেনে তোলা থেকেই এর এই নামকরণ করা হয়েছে। বুটস্ট্র্যাপ প্যারাডক্স অনেক ক্ষেত্রে  অন্টোলজিক্যাল প্যারাডক্স(ontological paradox) বলাহয়। একে  ইনফরমেশন প্যারাডক্স(Information paradox) নামেও পরিচিত। এটির সাথে টাইম ট্র্যাভেলের সম্পর্ক রয়েছে। গ্র্যান্ডফাদার প্যারাডক্স নামেও একটি বিখ্যাত প্যারাগ্রাফ রয়েছে । কিন্তু এটি গ্র্যান্ডফাদার প্যারাডক্সের বিপরীত। এতে অতীতে গিয়ে কোনো ঘটনার পরিবর্তন করা হয় না। উলটো ভবিষ্যত থেকে কোনো তথ্য অতীতে নিয়ে আসা হয়, যা পরবর্তীতে কাজে লাগানো হয়। তখন প্রশ্ন ওঠে, তথ্যটি আসলে কোথা থেকে এসেছে।

একটা উদাহরন দিয়ে বোঝানো যাক। মনে করুন আপনি ২০২০ সালে আপনি দেশের একজন সেরা লেখক । আপনি আপনার সবচেয়ে বিখ্যাত বই কোন দোকান থেকে কিনলেন। সেটি নিয়ে টাইম ট্র্যাভেল করে আপনার যুবক বয়সের সময়ে গেলেন । তারপর নিজেকে নিজেই বই দিয়ে এলেন। এই বই দেখেই যুবক (আপনি নিজে ) বইটি লেখে প্রকাশনীতে দিয়ে দিলেন । বিখ্যাত বই প্রকাশ পেল আর বিখ্যাত হয়ে গেলেন। এখন প্রশ্ন আসে তাহলে বই এর মূল রচয়িতা কে?
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
বুটস্ট্র্যাপ প্যারাডক্স টাইম ট্রাভেল সংক্রান্ত প্যারাডক্স, কিন্তু এটি গ্র্যান্ডফাদার প্যারাডক্সের বিপরীত। এতে অতীতে গিয়ে কোনো ঘটনার পরিবর্তন করা হয় না, বরং ভবিষ্যত থেকে কোনো তথ্য অতীতে নিয়ে আসা হয়, যা পরবর্তীতে কাজে লাগানো হয়। তখন প্রশ্ন ওঠে, তথ্যটি আসলে কোথা থেকে এসেছে।

উদাহরণস্বরূপ ধরা যায়, কেউ দোকান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী ক্রয় করে টাইম ট্রাভেল করে যুবক বয়সের রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে এলো। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর সেটা দেখে দেখে গীতাঞ্জলীর অনুলিপি তৈরি করলেন, যা পরবর্তী বিখ্যাত হয়ে যাওয়ার ফলে দোকানটিতে স্থান পেল। কিন্তু তাহলে গীতাঞ্জলীর আসল লেখক কে?

বুটস্ট্র্যাপ শব্দটির অর্থ জুতার ফিতা। ইংরেজি প্রবাদ ‘Pulling yourself by bootstrap‘ তথা নিজের জুতার ফিতা ধরে নিজেকে টেনে তোলা থেকেই এর এই নামকরণ করা হয়েছে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
3 টি উত্তর 646 বার দেখা হয়েছে
24 ফেব্রুয়ারি 2022 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Priom Chowdhury (2,630 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 1,073 বার দেখা হয়েছে
24 ফেব্রুয়ারি 2022 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Priom Chowdhury (2,630 পয়েন্ট)
0 টি ভোট
4 টি উত্তর 869 বার দেখা হয়েছে
24 ফেব্রুয়ারি 2022 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Priom Chowdhury (2,630 পয়েন্ট)
+1 টি ভোট
3 টি উত্তর 800 বার দেখা হয়েছে
24 ফেব্রুয়ারি 2022 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Priom Chowdhury (2,630 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 673 বার দেখা হয়েছে
24 ফেব্রুয়ারি 2022 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Priom Chowdhury (2,630 পয়েন্ট)

11,047 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,363 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 24 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    320 পয়েন্ট

  2. Singhalindutries002

    160 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...