মশা কামড় দিলে সেই জায়গাটিতে চুলকায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
638 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

3 উত্তর

0 টি ভোট
করেছেন (16,190 পয়েন্ট)

সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ!

হিস্টামিন হলো এমন একটি উপাদান যা শরীরের ইমিউন সিস্টেম কোনো অ্যালার্জেনের প্রতি প্রতিক্রিয়া স্বরূপ নিঃসরণ করে, যেমন- মশার লালা। এই হিস্টামিনের কারণে মশার কামড়ের স্থানে লাল হয়, ফুলে যায় ও চুলকায়।

0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)
মশা রক্ত খাওয়ার সময় একপ্রকার এসিড নির্গত করে যা আপনার ত্বকের অনুভূতি ক্ষণিকের জন্য বন্ধ করে দেয়। অনুভূতি যখন ফিরে আসে, তখন উক্ত এসিডের কারণে চুল্কায়
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
শরীরে দুই ধরণের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউনিটি আছে-সহজাত প্রতিরক্ষা বা ইনেট (innate) ইমিউনিটি, এবং অর্জিত প্রতিরক্ষা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। মশার কামড়ে ইনেট ইমিউনিটিই কাজে লাগে।

মাস্ট (mast) সেল বলে একধরণের কোষ ও ইমিউনগ্লোবুলিন ই (IgE) মশার কামড়ের পর লাল ভাব ও চুলকানির জন্য দায়ী। মানুষের জীবনে যখন প্রথমবার মশা কামড়ায়, তখন কোনো অসুবিধা হয়না। কিন্তু সেই মশার নিঃসৃত টক্সিন চামড়া ভেদ করে ঢুকে ইমিউনিটিকে খুঁচিয়ে তোলে। ইমিউনিটি একে ক্ষতিকর জিনিস হিসেবে লক্ষ্য করে শরীরকে তৈরি করে যাতে পরের বার নজরে পড়লে তাড়াতাড়ি দূর করে দেয়া যায়। IgE এই টক্সিনকে চিনে রাখে। একে বলে সেনসিটাইজেশন (sensitization)

পরের বার মশা কামড়ে টক্সিন শরীরে প্রবেশ করলে ঘুমন্ত IgE জেগে উঠে মাস্ট সেলকে ঠেলা মারে। মাস্ট সেল কয়েকটি কেমিক্যাল বের করে যার মধ্যে প্রধান হলো হিস্টামিন (histamine)

এই হিস্টামিন মশা যেখানে কামড়েছে সেখানকার কৈশিক রক্তশিরাগুলিকে ফুলিয়ে দেয় (dilation of capillaries), ও সেখানকার নার্ভগুলিকে ইরিটেট করে। এর ফলে ওখানে লাল ফোলা দেখা যায় (ফোলা রক্তশিরায় বেশি রক্ত জমা হয়ে) ও চুলকানি হয় (ইরিটেট হওয়া নার্ভের জন্য)। আমাদের অসুবিধা হলেও শরীরের পক্ষে এটি ভালো, কারণ বেশি রক্ত তাড়াতাড়ি ওই টক্সিনকে ডাইলিউট করে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়, ও চুলকানির ফলে ওখানে শ্বেতকণিকা (WBC) আকর্ষিত হয়ে জায়গাটিকে পরিষ্কার করে ফেলে। এরপর চুলকানি ও লাল ভাব দুটিই কমে ত্বক আবার স্বাভাবিক হয়ে যায়।

যাঁরা উপরের এত বড় ব্যাখ্যা পড়তে রাজি নন, তাঁদের জন্য সংক্ষিপ্ত উত্তর- মশা কামড়ালে আমাদের শরীর হিস্টামিন নামে যে কেমিক্যাল বের করে, তার জন্য লাল, ফোলা ভাব ও চুলকানি দেখা দেয়। এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার অঙ্গ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
3 টি উত্তর 1,203 বার দেখা হয়েছে
+11 টি ভোট
4 টি উত্তর 1,894 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 782 বার দেখা হয়েছে
0 টি ভোট
4 টি উত্তর 1,081 বার দেখা হয়েছে
22 জানুয়ারি 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 446 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2022 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,287 জন সদস্য

196 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 195 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. ufa8xbetcom

    100 পয়েন্ট

  3. Slvipphco

    100 পয়েন্ট

  4. vicclubacom

    100 পয়েন্ট

  5. safespacetalk

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...